বাংলাদেশের আলেমদের জোড় নিয়ে দেওবন্দ কোনো ওজাহাতনামা দেয়নি : নিজামুদ্দীন মারকায

বাংলাদেশের আলেমদের জোড় নিয়ে দেওবন্দ কোনো ওজাহাতনামা দেয়নি : নিজামুদ্দীন মারকায

২৮ জুলাই ২০১৮ শনিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশী আলেম উলামা ও তাবলীগ জামাতে নেতাদের উদ্যোগে আয়োজিত ওয়াজাহাতী জোড় নিয়ে দারুল উলূম দেওবন্দ কোনো ধরনের ওজাহাতনামা দেয়নি বলে জানা গেছে।

দারুল উলূম দেওবন্দের নামে এমন একটি ওয়াজাহাতনামা পাথেয়২৪-এর ঠিকানায় পাঠালে পরিপূর্ণ যাচাই না করেই আমাদের ওয়েভসাইটে তা প্রকাশ করায় দুঃখ প্রকাশ করছি।

তথ্যটি কেবল ঢাকাতেই নয় দিল্লীর অনেক নির্ভরযোগ্য মানুষ এটি শেয়ার করেন এবং তাদের পেজে দেখা যায়। বিষয়টি নিয়ে পাথেয়২৪-এর পক্ষ থেকে নিজামুদ্দীন মারকাজে যোগাযোগ করা হলে মাওলানা মুরসালীন জানান, মাওলানা সাদ কান্ধলভীকে নিয়ে দেওবন্দ ২৮ জুলাই ২০১৮ কোনো ধরনের ওয়াজাহাতনামা দেয়নি।

দারুল উলূম দেওবন্দে যোগাযোগ করা হলে তাদের ওয়েভসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। অনির্ভরযোগ্য দিল্লী মারফৎ একটি তথ্য থেকে জানা যায়, এটি আপ হয়নি তবে হবে। সে ভিত্তিতেই পাথেয়তে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়।

দারুল উলূম দেওবন্দে যোগাযোগ করে এ সংক্রান্ত তথ্যের সত্যতা পরে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেওবন্দে মুহতামিম মুফতি আবুল কাসেমীও একটি বার্তা প্রকাশ করেছে।


পাথেয় সম্পাদকীয় বোর্ড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *