পাথেয় রিপোর্ট : পাঁচ লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি, মুফাসসীরে কুরআন মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা একটি অরাজনৈতিক, সামাজিক, ইসলামী সংগঠন। তিনি বলেন, যদি কোনও ব্যক্তি প্রমাণ করতে পারে দুনিয়াবী কোন লোভ-লালসা ও উদ্দেশ্য হাসিলের জন্যে বাংলাদেশ জমিয়তুল উলামা প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে তাকে পাঁচলক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।
২৮ জুলাই শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী বেগমগঞ্জ থানা শাখা আয়োজিত আটবাড়িয়া জামে মসজিদে একটি আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা সাইফী বলেন, কুরআন মাজীদ ও হাদীস শরীফের বাণী সর্বোত্তম ও সবচেয়ে দামী। আর বাংলাদেশ জমিয়তুল উলামার লক্ষ্য ও উদ্দেশ্য হলো, কুরআন-হাদীসের বাণী বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা অঞ্চলে পৌঁছে দেয়া। কুরআন-হাদীসের বাণী বেশি বেশি প্রচার-প্রসার করে একটি ইসলাম ধর্মের অনুসারী পূর্ণাঙ্গ আলোকিত বাংলাদেশ গড়াই জমিয়তের লক্ষ্য।
বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও রাজধানি জামিআ ইকরা বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, কলব’কে আল্লাহ তাআলা বানিয়েছেন কলবে তাঁর মহব্বত, প্রেম, ভালোবাসা স্থান দেয়ার জন্যে। কিন্তু আমাদের কলব গুণাহের আধিক্যে কালচে হয়ে গেছে। তাই বেশি বেশি জিকির করে আমাদের কলবকে পবিত্র করতে হবে।
মাওলানা কাসিমী বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা বিশুদ্ধ যেহনিয়াত গঠনের মহান মিশন নিয়ে ময়দানে কাজ করছে। সবাইকে তিনি জমিয়তের ছায়াতলে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জমিয়তের মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসিমী মুফতি আব্দুর রহীমকে আহ্বায়ক, মুফতি আহমদ সিরাজীকে সদস্য সচিব ও মুফতি খাবিরুল ইসলাম কায়েসকে সদস্য হিসাবে নির্ধারণ করে নোয়াখালী জেলা শাখার কমিটি ঘোষাণা করেন।
____________________________________________________________________________
গ্রন্থনা : আদিল মাহমুদ


