জিকির অন্তরে শান্তি ও প্রফুল্লতা সৃষ্টি করে

জিকির অন্তরে শান্তি ও প্রফুল্লতা সৃষ্টি করে

পাথেয় রিপোর্ট : আল্লাহ তাআলার জিকির অন্তরে শান্তি দেয়, মনে প্রফুল্লতা সৃষ্টি করে। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়।

২৮ জুলাই শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত চৌমুহনী কারাচী বাড়ী জামে মসজিদে একটি আলোচনা সভায় এ বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও রাজধানির জামিআ ইকরা বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাসিমী বলেন, পৃথিবীর সর্বত্র এখন অশান্তি বিরাজ করছে, তার অন্যতম কারণ হলো আমরা আল্লাহ বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে গেছি। পৃথিবীতে আবার শান্তি আসবে, যদি আমরা আল্লাহ মুখী হই। বেশি বেশি করে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরে অন্তরে শান্তি আসে। দ্বীনের কাজকর্ম করতে ভালো লাগে।

মাওলানা কাসিমী বলেন, আমরা সবাই চাই একটি আলোকিত সমাজ গঠন করতে, শান্তির পরিবেশ সৃষ্টি করতে। আলেম ও জনসাধারণের পথচলা একটি সামিয়ানার নিচে নিয়ে আসতে।বাংলাদেশ জমিয়তুল উলামা এই সব লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে। জমিয়ত একটি সমাজসেবা মূলক সংগঠন। উপস্থিত সবাইকে তিনি বাংলাদেশ জমিয়তুল উলামার ছায়াতলে এসে দ্বীনের কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি, মুফাসসীরে কুরআন মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী বলেন, একজন আলেম একটি মোমবাতির মত। মোমবাতি দ্বারা সমাজের সকল শ্রেণীর মানুষ যেমন ভাবে উপকৃত হয়, ঠিক তেমনি ভাবে আলেমদের দ্বারা সকল শ্রেণীর মানুষ উপকৃত হয়। একজন হক্কানী আলেম তার জীবনকে বিলীন করে দেন দ্বীন, ইসলাম ও মুসলমানদের ঈমান রক্ষার জন্যে। আর উলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে জনসাধারণের ঈমান আক্বীদা রক্ষা করা। আমরা বাংলাদেশ জমিয়তুল উলামার ব্যানের আমাদের দায়িত্ব পালন করছি। বাতেল দলগুলো যেমন, কাদিয়ানী, জামায়াত-শিবিরের হাত থেকে উম্মতকে বাঁচিয়ে রাখার জন্য জমিয়ত কাজ করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌমুহনী কারাচী বাড়ী জামে মসজিদের খতীব মাওলানা কবির আহমদ, মুফতী আব্দুর রহীম, মাওলানা আহমদ সিরাজী, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা নাজির আহমদ, মাওলানা মনজুর হাসান, মাওলানা ওদুদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, বিশিষ্ট মুরবী হানিফ আহমদ, ফজলুল হক, প্রমুখ।

_________________________________________________________________________________________________________________________

গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *