আইপিএলে ফিরছেন কোহলি

আইপিএলে ফিরছেন কোহলি

স্পোর্টস ডেস্ক ● আইপিএলের শেষ আসরটা স্বপ্নের মত কেটেছে কোহলির। ১৬ ম্যাচে ৪টি সেঞ্চুরিসহ তার ব্যাট থেকে আসে ৯৭৩ রান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ইনজুরিতে পড়ায় আইপিএলের চলতি আসরে এখনও মাঠে নামা হয়নি এই তারকা। সব কিছু ঠিক থাকলে শুক্রবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই আইপিএলে ফিরছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক।

এদিকে কোহলিকে ছাড়া প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল ব্যাঙ্গালুরু। কিন্তু তৃতীয় ম্যাচে ডি ভিলিয়ার্সের অসাধারণ ব্যাটিং সত্ত্বেও জয় আসেনি। এবার কোহলির ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ব্যাঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। এম চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, কেদার যাদব, মান্দীপ সিং, স্টুয়ার্ট বিনি, পবন নেগি, টাইমাল মিলস, ইউজবেন্দ্র চাহাল, অঙ্কিত চৌধুরি।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: পার্থিব প্যাটেল, জস বাটলার, রোহিত শর্মা, নিতিশ রানা, কিয়েরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, টিম সাউদি, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *