ইখতেলাফ ভারতে মুসলমানদেরকে দুর্বল করে দিচ্ছে : মুফতি মাহমুদ

ইখতেলাফ ভারতে মুসলমানদেরকে দুর্বল করে দিচ্ছে : মুফতি মাহমুদ

পাথেয় রিপোর্ট : (দেওবন্দ) মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ভারতে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশর প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইসলামিয়া দেওবন্দের মুহতামিম মুফতি মাহমুদ হাসান তাওয়ালী। তিনি বলেন, মাযহাব ও মাসলাকি ইখতেলাফ মুসলমানদের ঐক্যবদ্ধতা নষ্ট করে দিচ্ছে। যে যেই মাযহাব ও মাসলাকের অনুসারী সে নিজেকে সঠিক মনে করছে। আর যারা ভিন্ন মাযহাব ও মাসলাকের অনুসারী তাদেরকে ভালো দৃষ্টিতে দেখছে না।

নিজেদের মধ্যকার এই ইখতেলাফ ভারতে মুসলমানদেরকে আরো দূর্বল করে তুলছে। তিনি বলেন, যে সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদের সবারই একটি পরিচয়। আমরা রাসূল সা. এর উম্মত। সব ধরনের মতপার্থক্য ছেড়ে একসঙ্গে ইসলামের জন্যে কাজ করে ভারতে ইসলাম এবং মুসলমানদের শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

মাওলানা মাহমুদ বলেন, ভারতে মুসলমানরা নির্যাতত হচ্ছে তার একটা কারণ হতে পারে, আমরা মুসলমান ঠিক কিন্তু কুরআন-হাদীসের আলোকে, কুরআন-হাদীসের হুকুম-আহকাম পালন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করছি না। যদি আমরা কুরআন-সুন্নাহর আলোকে জীবন-যাপন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভারতে আর নির্যাতিত হবো না।

মাওলানা হাসান বলেন, মুসলমানদের আদর্শ, আখলাক, চরিত্র, কথাবর্তা এমন হওয়া উচিত, যা দেখা বিধর্মীরা ইসলামের দিকে আকৃষ্ট হবে। আমাদের রাসূল সা. ও সাহাবায়ে কেরামের চারিত্রিক মাধুর্যতা, মানুষের প্রতি মানুষের দরদ, মানুষের উপকারে এগিয়ে আসা, এসবের কারণে ইসলামের প্রতি মুশরিকরা আকৃষ্ট হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এভাবেই ইসলামের প্রচার-প্রসার হয়েছে।

সুন্নতের উপর পরিপূর্ণ আমল করে, আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে, ঐক্যবদ্ধতার সঙ্গে কাজ করলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবী অর্জন করা যাবে বলে জানান মুফতি মাহমুদ হাসান।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *