পাথেয় রিপোর্ট : সমাজ সংস্কার করার আহ্বান জানিয়ে ভারতে ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী বলেন, ভারত কুসংস্কারে ভরে গেছে, সমাজ সংস্কারে আমাদের কাজ করতে হবে। ভারতের মুসলমানদেরকে দ্বীনি তালীম, আকীদা ও মাযহাবী জ্ঞান, প্রয়োজনীয় দুনিয়াবী জ্ঞান শিক্ষা দেয়া এবং অমুসলিমদেরকে বেশি বেশি করে ইসলামের দাওয়াত দেয়ার কাজ আমাদের চালিয়ে যেতে হবে।
১ আগস্ট ২০১৮ বুধবার থেকে ভারতের মাদানী মিলনায়তন-১ বাহাদুরশাহ, জাফমার্গ, নয়াদিল্লীতে শুরু হয়েছে জমিয়তে উলামা হিন্দের প্রশিক্ষণ ও পরামর্শ কর্মশালায় মুফতি আবুল কাসেম নুমানী এসব কথা বলেন।
এই প্রশিক্ষণ ও পরামর্শ কর্মশালায় ভারতের প্রত্যেক প্রদেশের জমিয়তে উলামা হিন্দের দায়িত্বশিলগণের উপস্থিতিতে শুরু হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে কর্মশালা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন কারী মোহাম্মদ ফারুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শানে নাত পরিবেশন করেন মুফতি মোহাম্মদ আফফান মানসুরপুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি কারী মোহাম্মদ উসমান মানসুরপুরী, জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী, মুফতি শামসুদ্দীন, মুফতি আহমদ কাসিমী, মাওলানা মাহবুব হাসান, মাওলানা কালিমুল্লাহ, মাওলানা আব্দুল কাহের, মাওলানা নাদিম সিদ্দীকী, মাওলানা নিয়াজ আহমদ ফারুকী, কারী শওকত আলী, কারী মোহাম্মদ আমীন, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা মাআজুদ্দীন আহমদ, মুফতি আফফান মানসুরপুরী, মুফতি জামিলুর রহমান, মাওলানা মুসাদ্দিক আহমদ, হাফেজ আসিম আব্দুল্লাহ, মুফতি আবুল হাসান ইয়াকুব, মাওলানা শোয়াইব, মুফতি মুহাম্মদ রওশন শাহ, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, মুফতি সিরাজ আহমদ প্রমুখ।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হারামা সামাজ, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


