বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৭২০ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৭২০ যাত্রীকে জরিমানা

পাথেয় রিপোর্ট : বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের আন্তঃনগর তিনটি যাত্রীবাহী ট্রেনের ৭২০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে রেল কর্তৃপক্ষ। আদায়কৃত অর্থের পরিমাণ এক লাখ ৮৫ হাজার ৯৮৫ টাকা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযানে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় ঈশ্বরদী বাইপাস, চাটমোহর ,বড়ালব্রীজ, উল্লাপাড়া, জামতৈল, সিরাজগঞ্জ বাজার, বঙ্গবন্ধুসেতু পশ্চিম, বঙ্গবন্ধুসেতু পূর্ব, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত অভিযান চালানো হয়। আবার ওই স্টেশনগুলোতে চেকিং করে ফিরে আসেন ভ্রাম্যমাণ আদালত।

রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনেয়ার হোসেন জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১২টি স্টেশনের ওপর দিয়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শাহিনুল ইসলাম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ আলামিন, মেহেদী হাসান, ইয়াসির আরাফাত প্রমুখ।

এ সময় শুধুমাত্র ৩টি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৭২৯ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার ৯৮৫ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয় বলে ওই কর্মকর্তা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *