মানুষের প্রয়োজন পূরণের জন্যই জমিয়তে উলামা হিন্দ : উসমান মানসুরপুরী

মানুষের প্রয়োজন পূরণের জন্যই জমিয়তে উলামা হিন্দ : উসমান মানসুরপুরী

পাথেয় রিপোর্ট : জমিয়তে উলামা হিন্দ শুধুই কোন রাজনৈতিক সংগঠন নয়, বরং জমিয়তের সব কার্যক্রম দ্বীন ও ইসলাম ধর্মের অংশ বলে অভিমত ব্যক্ত করেন জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা কারী সাইয়্যিদ মোহাম্মদ উসমান মানসুরপুরী। তিনি বলেন, ইসলাম ধর্মের প্রচার-প্রসার, দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণের জন্যে জমিয়তে উলামা হিন্দ কাজ করে, হাদীসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যারা মানুষের বিপদ-আপদে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবে, তারা মানুষের প্রয়োজন পূরণের চেষ্টা করবে। আর এই জন্যেই তারা আল্লাহ তাআলার আজাব থেকে নিরাপদ থাকে।

মাদানী মিলনায়তন-১ বাহাদুরশাহ, জাফমার্গ, নয়াদিল্লীতে জমিয়তে উলামা হিন্দের প্রশিক্ষণ ও পরামর্শ কর্মশালায় ভারতের প্রত্যেক প্রদেশের জমিয়তে উলামা হিন্দের তিনশতাধিক দায়িত্বশীলদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

শনিবার দিল্লীর ডেইলি হামারা সমাজে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

মাওলানা সাইয়্যিদ মানসুরপুরী বলেন, আমি মনে করি জমিয়তে উলামা হিন্দ এই হাদীসের মেসদাকের সংগঠন।

উপস্থিত সবাইকে এই হাদীসের মেসদাক অনুযায়ী জমিয়তের কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মাওলানা মাহমুদ মাদানী বলেন, জমিয়তে উলামা হিন্দ খেদমতে খালকের সংগঠন, কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সংগঠন নয়। মাওলানা মাদানী বলেন, জমিয়ত মানুষের মধ্যকার বৈষম্য দূর করে সব মুনলমানদেরকে এক কাতারে দাঁড় করতে চায়। সমাজের সর্বনিম্ন স্তরের মানুষকেও তার সামাজিক ও মানুবিক অধিকার দিতে চায়।

মাওলানা মাহমুদ মাদানী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলেন, জমিয়তে উলামা হিন্দ শুধু কেন্দ্রীয় কার্যালয় শক্তিশালী করলে হবে না বরং ভারতের প্রত্যেকটা প্রদেশের প্রতিটা জেলার সবকয়টি অঞ্চলে জমিয়তের কার্যক্রমকে মানুষের কল্যাণের জন্যে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হারামা সমাজ, ইউএনএ উর্দু নিউজ।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *