ব্রিজ ধসে ইতালিতে নিহত ১১

ব্রিজ ধসে ইতালিতে নিহত ১১

ওয়ার্ল্ড ডেস্ক : ইতালির গেনোয়া শহরে একটি ব্রিজ ধসে ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার ব্রিজটির মধ্যভাগ থেকে দুই দিকে ঢালু হয়ে নেমে যাওয়া অংশের (ভায়াডাক্ট) মধ্যে একটি ধসে পড়ে। ভায়াডাক্ত ধসে পড়ার সময় ব্রিজটির ওপর ৯ থেকে ১০টি গাড়ি ছিল, যেগুলো নিচে পড়ে যায়। ওই সব গাড়ি থাকা ব্যক্তিরা নিহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রচার করেছে দেশটির টেলিভিশন চ্যানেল ‘স্কাই ইতারিয়া টেলিভিশন’। ফুটে দেখা যাচ্ছে, ভায়াডাক্টের বিশাল অংশ সড়কের গর্তের মতো উধাও হয়ে গেছে। মূলত ভায়াডাক্টের ওই অংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশটি কমপক্ষে ২০০ মিটার হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্কাই টিভি জানিয়েছেন, ব্রিজটিতে যখন দুর্ঘটনা ঘটে তখন কমপক্ষে ৯ থেকে ১০টি গাড়ি ছিল তার ওপর। ইতালিয়ান সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, ব্রিজ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে।

তবে ইতালির আরেকটি সংবাদমাধ্যম এন্ডনুর আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হবে। এদিকে একটি অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ পর্যন্ত মাত্র দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। কিন্তু দুর্ঘটনায় মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *