বাসযোগ্য পরিবেশ গড়ার প্রত্যয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ

বাসযোগ্য পরিবেশ গড়ার প্রত্যয়ে ১০ হাজার গাছের চারা বিতরণ

পাথেয় রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ও বাসযোগ্য পরিবেশ গড়ার প্রত্যয়ে ‘আগামীর বাংলাদেশ : ভারসাম্য পরিবেশ ও টেকসই উন্নয়ন’ বিষয়ক এক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দোহারের ৩০টিরও বেশি স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে ১০ হাজার গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলছুম বেগমের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সবুজ পরিবেশ আন্দোলনের জাতীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, আরটিভির বার্তা সম্পাদক শরীফ উদ্দিন লিমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন মাহি, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ।

সভা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও সবুজ পরিবেশ আন্দোলন’র জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *