কিশোরকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে হিন্দ জমিয়তের তৎপরতা

কিশোরকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে হিন্দ জমিয়তের তৎপরতা

পাথেয় ডেস্ক (মুম্বাই) : ভারতে সর্বাধিক জনবহুল শহর মুম্বাই হাইকোর্টে মোহাম্মদ ওয়াজেদ খান নামে এক অপ্রাপ্ত বয়স্ক বালককে মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়া হয়েছে।

মোহাম্মদ ওয়াজেদ কে অমানবিক নির্যাতন ও হাইকোর্টের রায়ের ক্ষেতে তার উপর অবিচার করা হয়েছে বলে দাবী করছেন ওয়াজেদের বাবা-মা।

২৯ আগস্ট ডেইলি হারামা সামাজের প্রকাশিত সংবাদের মাধ্যমে আরো জানা যায়, ওয়াজেদ বাবা-মা জমিয়তে উলামা হিন্দ (আরশাদ মাদানী) মুম্বাই এর মোহরা শাখার প্রধানদের কাছে ওয়াজেদের উপর হাইকোর্ট থেকে এমন অবিচার করা হয়েছে বলে জানায়। আর জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে এই মামলা পূণরায় আবার লড়ার অনুরোধ করেন ওয়াজেদের বাবা-মা।

গনমাধ্যম প্রকাশিত জমিয়তে উলামা হিন্দের এক বিবৃতি মাধ্যমে জানা যায়, জমিয়তে উলামা হিন্দ ওয়াজেদের এই মামলা নিয়ে হাইকোর্টে পুণরায় লড়াই করবে। আর এই মামলা শিশু আদালত ও শিশুদের রায়ে রায় হতে হবে বলে জানায় জমিয়তে উলামা হিন্দ। কারণ বর্ণনা করে বলেন, ওয়াজেদ এখনো অপ্রাপ্ত বয়স্ক।

জানা যায়, মিথ্যা মামলায় ফাসিয়ে মোহাম্মদ ওয়াজেদ উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তারও বিচার আদালতে করতে চাইবে জমিয়তে উলামা হিন্দ।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, ভারত
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *