পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্যার্ত, ক্ষতিগ্রস্ত, অভাবীদের সাহায্য করাও ইবাদত বলে মন্তব্য করেছেন শাহী মুরাদাবাদ জমিয়তে উলামা হিন্দের রোকুন, আওলাদে রাসূল, সাইয়্যেদ মাওলানা মুফতি সালমান মানসুরপুরী।
মানসুরপুরী বলেন, বন্যা-বিধ্বস্ত কেরালার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আমাদের নৈতিক ও মানাবিক দায়িত্ব। আর জমিয়তে উলামা হিন্দ বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্কটমোচনে অবদান রেখেই চলছে। কিন্তু দিনদিন সাহায্যর পরিমাণ কমে যাচ্ছে। নতুন উদ্যমে আবার কেরালার ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। তাদের অভাবমোচনের আগ পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে থাকতে হবে।
৯ আগস্ট ২০১৮ রোববার জমিয়তে উলামা হিন্দ শাহী মুরাদাবাদ কর্তৃক আয়োজিত জামিআ মোহাম্মদীয়া রওজাতুল কুরআন মাদ্রাসা মসজিদে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুফতি সালমান মানসুরপুরী বলেন, ভারতে নির্বাচন সামনে আসছে, নির্বাচনে ভোট দেয়া আমাদের গণতান্ত্রিক ও আইনি দায়িত্ব। ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এর গুরুত্ব অপরিসীম। ভোট দেয়ার ক্ষেত্রে অব্যশই লক্ষ রাখবে যে, যারা আমাদের দ্বীন, ইসলাম এবং মুসলমানদের জন্যে উপকারি তাদেরকে ভোট দিবে।
ভারতের ডেইলি হামারা সমাজের প্রকাশিত সংবাদে এই খবর জানা যায়।
সাইয়্যিদ মানসুরপুরি বলেন, দেশ ও জাতির উন্নতির জন্যে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। মুরাদাবাদের ইসলামি মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষাব্যবস্থা আরো উন্নত করার কথা বলেন তিনি। মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষার পাশাপাশি যোগোপযোগী কিছু দুনিয়াবী শিক্ষা গ্রহণের ব্যবস্থা করার পরামর্শ দেন মানসুরপুরী।
অনুষ্ঠানের শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন জমিয়তে উলামা হিন্দ মুরাদাবাদের সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আলিম কাসিমী। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের শানে নাতও পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি আকরামুল্লাহ, মাওলানা তাহির কাসিমী, মাওলানা মোহাম্মদ হিশাম, মাওলানা নাঈম আহমদ, মাওলানা তইয়ব কাসিমী, মাওলানা আজিম আনসারী, হাজী আতিক আহমদ, মাওলানা মুয়াজ্জিম খান, হাফেজ বরকতুল্লাহ, মাওলানা আখতার হোসাইন, হাফেজ আতিক আহমদ, মাওলানা মাহবুব আলী, মাওলানা শহিদ আহমদ, হাজী নেসার সিদ্দিকী, হাজী নাসিম সিদ্দিকী, মাওলানা তানজিলুর রহমান, মাওলানা সালিম আহমদ, মাওলানা রেজওয়ান কুরাইশী, মাওলানা ইউসুফ, কারী নাজিমুর রহমানপ্রমুখ।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, ভারত
সম্পাদনা : মাসউদুল কাদির


