পাক-ভারত সীমান্তে জঙ্গি ঠেকাতে লেজার ‘স্মার্ট ফেন্স’!

পাক-ভারত সীমান্তে জঙ্গি ঠেকাতে লেজার ‘স্মার্ট ফেন্স’!

পাথেয় ডেস্ক : পাকিস্তান থেকে জঙ্গি আমদানির ব্যাপারে সবাই সতর্ক থাকে। এদিককার বেশীরভাগ উগ্রবাদী দলের প্রাথমিক উত্থান নাকি এখান থেকেই হয়। তিই পাকিস্তান থেকে ভারতের জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে লেজার নিয়ন্ত্রিত স্মার্ট ফেন্স নির্মাণ শুরু করছে ভারত।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্মার্ট ফেন্স নির্মাণ উদ্বোধন করবেন। পাক-ভারত সীমান্তের পালৌরা এলাকা থেকে নির্মাণকাজ শুরু হবে। খবর জিনিউজের।

নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের দুই জায়গায় স্মার্ট ফেন্স নির্মাণ করা হবে।

লেজার নিয়ন্ত্রিত এ স্মার্ট ফেন্স ২৪ ঘণ্টা সীমান্ত নিরাপদ রাখবে। এর সঙ্গে আরও কিছু প্রযুক্তি যোগ করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *