মোদিকে দেওবন্দ স্টুডেন্ট অর্গানাইজেশনের খোলা চিঠি

মোদিকে দেওবন্দ স্টুডেন্ট অর্গানাইজেশনের খোলা চিঠি

পাথেয় ডেস্ক(দেওবন্দ): কয়েকদিন আগে মনিপুরে এমবিএর শিক্ষার্থী ফারুক আহমেদকে মোটর সাইকেল চুরির মিথ্যা অভিযোগে গোলযোগ সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়। এ নৃশংস হত্যাকণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে মনিপুর ও তার আশেপাশের শিক্ষার্থীরা। তাদের সবার ভেতরই এখনো চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ১৬ সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ‘দেওবন্দ স্টুডেন্ট অর্গানাইজেশন’। মনিপুর ও তার আশপাশের শিক্ষার্থীদের জমা হওয়া বিশাল এ আন্দোলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর স্মারকলিপি পাঠ করা হয়। এবং এ হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তদের ফাসির দাবি করা হয়।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় যে, কয়েকদিন আগে মনিপুরে মিথ্যা চুরির অভিযোগে যে শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা। অভিযুক্ত প্রত্যেককেই যেন আইনানুযায়ী সম্পূর্ণ সাজা দেয়া হয়। মিথ্যে অভিযোগ সাজিয়ে এমন হত্যাকাণ্ড সত্যিই চূড়ান্ত আফসোসের।

স্মারকলিপিতে আরো বলা হয়, একটি সম্প্রদায়ের বিরুদ্ধ যেভাবে পুরো দেশে বিষবাস্প ছড়ানো হচ্ছে এবং এই সম্প্রদায়ের যুবক, শিক্ষার্থীদের রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করার ধারা চালু করা হয়েছে। তা শুধু দেশের নিরাপত্তা ও ঐক্যতাকেই ক্ষুণ্ন করেনি। বরং এতে বহু ধর্মালম্বী ভারতে যে পরস্পরে যে ভ্রাতৃত্ববোধ ছিলো তার মূলোৎপাটন হচ্ছে। এবং যারা ঘৃণার অপরাজনীতি করে তাদের ভিত্তি মজবুত হচ্ছে।


অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *