৮ এপ্রিল সোমবার থেকে শুরু হবে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

৮ এপ্রিল সোমবার থেকে শুরু হবে হাইয়াতুল উলয়ার পরীক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৬ বোর্ড সম্মিলিত কওমি মাদরসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের চলতি শিক্ষাবর্ষ ১৪৩৯/৪০ হিজরীর দাওরায়ে হাদীসের পরিক্ষা শুরু হবে ৮ এপ্রিল সোমবার ২০১৯ সাল ।

সাম্প্রতিক অনুষ্ঠিত আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’এর পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। ৮ এপ্রিল সোমবার ২০১৯ সাল থেকে এই পরিক্ষা শুরু হবে বলে জানিয়েছনে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’এর দপ্তর বিষয়ক সম্পাদক ও পরীক্ষার কমিটির সদস্য মাওলানা অসিউর রহমান।

১১ এপ্রিল ২০১৭ সাল সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী উলামায়ে কেরামের উপস্থিতিতে কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে, কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলূম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি ধরে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের ঘোষণা দেন। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল ২০১৮ জাতীয় সংসদে উত্থাপিত হয়। ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ জাতীয় সংসদে এ বিল পাস হয়। ৮ অক্টোবর সোমবার ২০১৮ তারিখ এ বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং সর্বসাধারণের অবগতির জন্য সংসদ সচিবালয় কর্তৃক গেজেট আকারে প্রকাশিত হয়।

কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের আইন পাস হওয়ার পরে সংস্থাটির অধীনে প্রথমবারের মতো কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করার পর হাইআতুল উলয়ার অধীনে ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদিসের পরীক্ষা ইতোপূর্বেও দুইবার (১৬-১৭ ও ১৭-১৮ শিক্ষাবর্ষ) অনুষ্ঠিত হয়েছে। সংসদে সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের স্বীকৃতি আইন পাস ও সরকারিভাবে গেজেট প্রকাশের পর দাওরায়ে হাদিসের পরীক্ষায় নতুনকিছু পরিবর্তন আসছে বলেও মাওলানা অসিউর রহমান জানিয়েছেন।

দপ্তর বিষয়ক সম্পাদক ও পরীক্ষার কমিটির সদস্য মাওলানা অসিউর রহমান বলেন, ইতোপূর্বে দাওরায়ে হাদিসের পরীক্ষায় কেরাত বিভাগের কোনো পরীক্ষা ছিল না। কিন্তু এ বছর থেকে সনদ পাওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই কেরাত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে অন্যান্য বিষয়ের নম্বরপত্রের সঙ্গে কেরাত পরীক্ষার নম্বর যোগ হবে না বলে জানিয়েছেন তিনি।

মাওলানা অসিউর রহমান জানান, হাইয়াতুল উলয়ায় বৈঠকে চলতি বছর থেকে সারাদেশে পরীক্ষাকেন্দ্র কমিয়ে আনারও সিদ্ধান্ত হয়েছে। কতটি কেন্দ্র কমানো হবে এই বিষয়ে এখনো সঠিক কোন সিদ্ধান্ত হয়নি।

আমরা দেখেছি ইতিপূর্বে অনেক শিক্ষার্থী মেশকাত বা ফজিলত ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ না করে সরাসরি দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ করেছে। মেশকাত বা ফজিলত ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ না করে সরাসরি দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা এমনটি প্রশ্নে করা হলে মাওলানা অসিউর রহমান বলেন, একটি সিদ্ধান্ত হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ অনেক আগেই নিয়েছে যে, মেশকাত বা ফজিলত ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ না করে সরাসরি দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে আমরা মাদরাসাগুলোতে এখনো বিজ্ঞপ্তি দিতে না পারায় আগামী বছর ২০২০ সাল থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হবে আশা করছি।

মাওলানা অসিউর রহমান বলেন, আগামী বছর থেকে হাইয়াতুল উলইয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশ নিতে ৬ বোর্ডের যে কোন এক বোর্ড থেকে মেশকাত জামাতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্বীকৃতির পর হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ বেশকিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *