পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাত দফা দাবি মামাবাড়ির আবদার মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামাবাড়ির আবদার। সাত দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি। ১০ বছরে বিএনপির আন্দোলন দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে। মরা গাঙ্গে জোয়ার আসে না।
১৫ অক্টোবর সোমবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সরকার বিরোধী দলগুলোর যে জোট হয়েছে এর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ড. কামাল হোসেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, হাঁটুভাঙা দল বিএনপি ভর করেছে কোমর ভাঙা এক বুড়ো নেতার কাঁধে। কোনো লাভ হবে না। এই জগাখিচুড়ি ঐক্য জনগণ মানে না, বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ সাড়া দেবে না। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে নেতাকর্মীদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে নেতাকর্মীদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন (মনোনয়ন) পাওয়া যাবে না, রং বেরঙের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগের দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।
ওবায়দুল কাদের বলেন, স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না, রং-বেরঙ্গের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেওয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগে দখলদার, চাঁদাবাজদের জায়গা নেই। তিনি বলেন, আপনাদের কাছে আমার দাবি একটাই, প্রার্থী ৪/৫ জন যাই হোক, নমিনেশন পাবেন একজন। বাকি চারজন যদি ভেতরে ভেতরে বিরোধিতা করেন তাহলে আমাদের জন্য ভালো হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না।


