পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জঙ্গিবাদকে বলা হয় সন্ত্রাসবাদের নতুন রূপ। বতমান সময়ে জঙ্গিবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদকে বোঝায়। জঙ্গিরা বাংলাদেশে শান্তি, নিরাপত্তা চায়। দেশে অশান্তি ও বিশৃঙ্খালা সৃষ্টি করা জন্যে জঙ্গিরা বিভিন্ন স্থানে তাদের আস্তানা তৈরি করছে। নরসিংদীর মাধবদী ও শেখের চরে সোমবার রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের আড়িপাতা শাখা (এলআইসি) যৌথভাবে ওই অভিযান চালাচ্ছে। এতে সহযোগিতা করছে নরসিংদীর পুলিশ প্রশাসন।
সূত্রে জানা যায়, দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধানের পর নরসিংদীর মাধবদী ও শেখের চর এলাকার দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর সোমবার সন্ধ্যায় বাইরে থেকে তালা দিয়ে বাড়ি ঘিরে অবস্থান নেয় পুলিশ। দুটি বাড়ির ভেতরে কমপক্ষে পাঁচজনের থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল থেকে দুটি বাড়ি জঙ্গি অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে। ঘটনাস্থলে আছে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের পৃথক দুটি দল, এবং তাদের সহযোগিতা করছে নরসিংদীর পুলিশ প্রশাসন।
কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, কয়েকদিন ধরেই তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল নরসিংদীতে একাধিক জঙ্গি আস্তানা রয়েছে। এ তথ্যের সূত্র ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল বিকেলে মাধবদী ও শেখেরচরে সন্দেহভাজন আস্তানা দুটি শনাক্ত করা হয়। রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত হওয়া যায় মাধবদীর সাততলা বাড়ির একটি তলা ও শেখের চরে ষষ্ঠতলা বাড়ির একটি তলায় জঙ্গি আস্তানা রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি দুটি ঘেরাও করা হয়। আশপাশের বাড়ি থেকে লোকজন সরানো হচ্ছে। পাশাপাশি ওই এলাকা দিয়ে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল দিবাগত রাত তিনটার দিকে বাড়ি দুটির সব সদস্যকে বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দুটি বাড়ির গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকালে ঘটনাস্থলে শেখের চরের একটি বাড়িতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে ঢুকতে দেখা গেছে।
কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি রহমত উল্লাহ চৌধুরী বলেন, অভিযানের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। তারা এতে সাড়া না দিলে চূড়ান্ত অভিযান চালানো হবে। মাধবদী সাবেক পৌর কমিশনার আনোয়ার হোসেন বলেন, মাধবদীতে এ ধরনের ঘটনা এটাই প্রথম। আমরা বিস্মিত জঙ্গিরা এখানে আস্তানা করে পালিয়ে ছিলেন। এর আগে কখনো জঙ্গি ছিলা না এখানে।


