পাথেয় টোয়েন্টোফর ডটকম : ভারতের কেরালা রাজ্যের মালায়ালামের প্রখ্যাত লেখক এবং সমাজ কর্মী কামাল সি চাভেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা যায়। কামাল চাভেরা রাজ্যটির আরেক সমাজ কর্মী সাবেক নকশাল নেতা নাজমাল বাবুকে উগ্র হিন্দু ফ্যাসিবাদের দাহ করার প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
কামাল চাভেরা শুক্রবার কেরালা রাজ্যের সচিবালয়ের সামনে চলমান এক বিক্ষোভে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করেন এবং এসময় তিনি নিজের নাম পাল্টে কামাল সি নাজমাল রাখেন। পরবর্তীতে তিনি সহ অন্যান্যরা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী নাজমাল বাবুর মৃত দেহের ‘জানাযা’ নামায আদায় করেন। ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে উল্লেখ করে বলেন, সাবেক সমাজ কর্মী নাজমাল বাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে চেরামান পেরুমাল মসজিদের কবরস্থানে কবরস্থ না করার প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে কামাল তার ফেইসবুক একাউন্টে লিখেন, ‘আমি ইসলামের প্রতি দুর্বল হয়েছিলাম থিরুভানাথানপুরামে হিন্দু বিরোধী ধর্ম নিরপেক্ষতা বাদীদের এক প্রতিবাদ সভায় যোগদানের মাধ্যমে। নাজমাল বাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী চেরামান মসজিদের কবরস্থানে কবরস্থ না করে হিন্দু রীতিতে দাহ করার প্রতিবাদে হিন্দু বিরোধী নিরপেক্ষতা বাদীরা ওই সভার আয়োজন করেছিল।’ তিনি আরো যুক্ত করে বলেন, ‘এর প্রতিবাদে একটি র্যালী বের করা হয় এবং সমাজ কর্মীরা হিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে আমি একটি মসজিদে যাই এবং সেখানে জুমার নামাজে অংশগ্রহণ করি। আমি বিশ্বাসীদের সাথে প্রার্থনায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম। একজন নও মুসলিমের প্রতি সেখানে অন্য মুসলিম ভাইয়েরা যে আন্তরিকতা দেখিয়েছিল তাতে আমি বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম।’
প্রসঙ্গত, ২০১৩ সালে নাজমাল বাবু তার জীবদ্দশায় চেরামান পেরুমাল মসজিদ কর্তৃপক্ষের নিকট তাকে মসজিদের কবরস্থানে কবরস্থ করার জন্য একটি লিখিত আবেদন জানিয়েছিলেন।
টিএন জয় নামে পরিচিতি পাওয়া নাজমাল বাবু সামাজিক বৈষম্যের প্রতিবাদে ২০১৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণের পরে কেরালা রাজ্যের বুদ্ধিজীবী মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
নাজমাল বাবু ১৯৭০ সালের নকশাল আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। নকশাল আন্দোলনের জেরে তিনি দীর্ঘকাল কারাভোগ করেন। জরুরি অবস্থা চলাকালে আটক ব্যক্তিদের জন্য পেনশনের দাবি আদায়ের আন্দোলন করে তিনি বেশ পরিচিতি পান।
সূত্র : নিউজ ডেস্ক বেঙ্গল


