সিলেট প্রতিনিধি : নগরীর উপশহর জামিয়া লুগাতুল আরাবিয়ার প্রিন্সিপাল সিলেট-১ (সদর-মহানগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী এক বিবৃতিতে, সিলেটের ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ, জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা হাবিবুর রহমান (রহ.) এর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেছেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ছিলেন, সিলেটের ইসলামী আন্দোলন কর্মীদের প্রেরণা। তাঁর মৃত্যুতে এদেশের ইসলামী আন্দোলনে আরেকটি শূণ্যতার সৃষ্টি হলো।
এছাড়া প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহ.) এর মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন জামিয়া লুগাতুল আরাবিয়ার শায়খুল হাদিস জমিয়ত নেতা শায়খ আব্দুর রউফ ও জামেয়ার শিক্ষা সচিব জমিয়ত নেতা মাওলানা ইকরাম উদ্দিন, জেলা জমিয়তের মাওলানা শাহজাহান আহমদ মিয়াজী, মহানগর জমিয়তের মাওলানা আব্দুল করিম, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা শাহ নেছার আহমদ, মাওলানা মোজাক্কির হোসাইন, শাহ ওসমান আলী, সদর জমিয়তের মাওলানা : আব্দুন নুর, মাওলানা : দেলোয়ার হোসেন, মাওলানা : খলিলুর রহমান, দক্ষিণ সদর জমিয়তের মাওলানা : সালেহ আহমদ জাকির, মাওলানা : মামুনুর রশীদ, বিশ্বনাথ জমিয়তের মাওলানা : মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা : কামরান আহমদ শিহাব, মাওলানা : শুয়াইব খান, ওসমানী নগর জমিয়তের মাওলানা : হোসাইন আহমদ আল ফাহিম, হাফিজ মিজান হাসান চৌধুরী, গোয়াইনঘাট জমিয়তের মাওলানা : সিরাজ উদ্দিন আনসারী, মাওলানা : জহির উদ্দিন, জকিগঞ্জ জমিয়তের মাওলানা : হাফিজ বিন ইছহাক, মাওলানা : ফয়সল আহমদ, মাওলানা : মাহবুব আলম, গোলাপগঞ্জ জমিয়তের হাফিজ মাওলানা : ময়নুল ইসলাম, মাওলানা : হেমায়েত উল্লাহ, বিয়ানীবাজার জমিয়তের মাওলানা : শাহিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (৬৯)।
১৯৪৯ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘনশ্যাম গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাবিবুর রহমান। কওমি মাদরাসার প্রধানের পরিচয় মুহতামিম হলেও তিনি খ্যাতি পেয়েছিলেন প্রিন্সিপাল হিসেবে। তিনি কওমি মাদরাসায় পড়ালেখার পাশাপাশি দেশের প্রাচীনতম আলিয়া গোলাপগঞ্জের ফুলবাড়ি মাদরাসায় ফাজিল পর্যন্ত পড়েন। পরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে কামিল পাস করেন। হজরতের হাতেগড়া হাজার হাজার ছাত্র এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে৷ হজরত আপনি আরামে ঘুমান৷ দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন৷


