‘আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে’

‘আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ইঙ্গিত করে মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ বলেন, আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও দৃঢ়তা জোরদারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওপর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

১৬ অক্টোবর শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ এসব কথা বলেছেন বলে জানা যায়।

মার্কিন ও ইহুদিবাদী ‘ওয়ার মেশিন’ কাদায় আটকে গেছে উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তির সামনে মার্কিন সামরিক শক্তি অসহায় হয়ে পড়েছে। মার্কিন ও ইহুদিবাদী ‘ওয়ার মেশিন’ কাদায় আটকে গেছে। ইরান যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার নীতি-কৌশল অনসুরণ করছে বলে তিনি জানান।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ বলেছেন, আমেরিকার ‘ওয়ার মেশিন’ থামিয়ে দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা শক্তির সামনে মার্কিন সামরিক শক্তি অসহায়। মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং প্রাচ্য ও প্রাশ্চাত্যের বিশ্লেষকরাও স্বীকার করছেন আমেরিকার মোকাবেলা করে ইরান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রেখেছে।

এর আগে একদিন জুমার খুতবায় ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বিপ্লব বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের ব্যাপক উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি বলেন, এ থেকে ইসলামি বিপ্লব ও এর আদর্শ টিকিয়ে রাখতে ইরানের জনগণের আগ্রহের প্রমাণ পাওয়া যায়।

মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেন, বিপ্লব বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের উপস্থিতিকে শত্রুদের জন্য চপেটাঘাত হিসেবে উল্লেখ করে বলেছেন, এটা মহান খোদা তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত। তিনি বলেন, ইরানের কর্মকর্তাদের এটা বোঝা উচিত শোভাযাত্রায় কেন এতো বিপুল সংখ্যক মানুষ হাজির হয়েছিলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার ছায়াতলে ইরানের জনগণ বিজয় অর্জন করেছে তাই কর্মকর্তাদেরও উচিত সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুযায়ী কর্মপন্থাগুলো ঠিক করা।

আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ইঙ্গিত করে মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ বলেন, আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও দৃঢ়তা জোরদারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওপর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *