পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জর্ডানের ডে সির কাছে আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে একটি স্কুল বাস। স্কুল বাস সমুদ্রে পড়ে ১৮ শিক্ষার্থী নিহত ও ৩৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। টানা বৃষ্টির কারণে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী এবং সাতজন স্টাফ ছিলেন। তারা জারা মাইন এলাকার দিকে যাচ্ছিলেন। এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার পানিতে বাসটি পানিতে ভেসে গেলে বেশ কয়েকজন প্রাণ হারায়। উদ্ধার অভিযান চলছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, কয়েকদিন ধরে জর্ডানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। বাসটি আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইজরাইলের সামরিক সূত্রে জানানো হয়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা একাধিক হেলিকাপ্টার পাঠিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে কাজ করছে সেনা সদস্যরা। দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আল সাহারা সরকারী টেলিভিশনকে বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হতাহতের ঘটনায় জর্ডানের রাজা আবদুল্লাহ তাঁর বাহরাইন সফর বাতিল করেছেন।
উল্লেখ্য, ইসরায়েল সীমান্তবর্তী বাকুরা ও গুমার অঞ্চল দুটি আর ইজারা দেবে না জর্ডান। তাই ১৯৯৪ সালের জর্ডানিয়ান-ইসরায়েল শান্তিচুক্তি নবায়ন করবে না দেশটি। চুক্তিটি অনুসারে, ইসরায়েলের কাছে ২৫ বছরের জন্য ভূমি দুটি ইজারা দেয় দেশটি। চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের অক্টোবরে। টুইট বার্তায় জর্ডানের বাদশাহ বলেন, বাকুরা ও গুমার সবসময় আমাদের অগ্রাধিকারের শীর্ষে ছিল, তাই অঞ্চল দুটি ইজারা দেয়ার চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই ভূমি দুটি জর্ডানের এবং জর্ডানিয়ানরাই ব্যবহার করবে।
দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে জর্ডানিয়ান গণমাধ্যমটি জানায়, শান্তিচুক্তি শেষ করার বিষয়ে বাদশাহর সিদ্ধান্তের কথা জানিয়ে রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি চিঠি দেয়া হয়েছে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে রয়টার্স জানায়, সীমান্তবর্তী ভূমি দুটি ২৫ বছরের জন্য ইজারা দেয়ার চুক্তির মেয়াদ বাড়াতে জর্ডানের সঙ্গে সমঝোতা করবে ইসরায়েল।
জর্ডান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র বিষয়কমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এখনও এই বিষয়ে আলোচনার আহ্বান জানায়নি ইসরায়েল। আর যদি তাদের সঙ্গে আলোচনা হয়, তবে সেটি হবে কীভাবে চুক্তিটি শেষ করা যায় তা নিয়ে। চুক্তিটি অনুসারে, কোনও পক্ষ যদি চুক্তিটি নবায়ন করতে না চায়, তবে তা মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অপর পক্ষকে জানাতে হবে। অন্যথায়, স্বয়ংক্রিয়ভাবে আবারও ২৫ বছরের জন্য চুক্তিটি নবায়ন হয়ে যাবে।


