আমেরিকা শত্রু, বন্ধু নয় : হাসান রুহানি

আমেরিকা শত্রু, বন্ধু নয় : হাসান রুহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকা শত্রু, বন্ধু নয় মন্তব্য করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা আমাদের শত্রু, বন্ধু নয়। আমেরিকার মোকাবেলায় ইরানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি সারা বিশ্বে মার্কিন একক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়েও সতর্ক করেছেন।

১ নভেম্বর বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসে লেখা মতামত কলামে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। ফিন্যান্সিয়াল টাইমসে লেখা মতামত কলামে তিনি আমেরিকার গত দুই বছরের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন। ড. রুহানি বলেছেন, মার্কিন প্রশাসনের নীতিগুলো সারা বিশ্বের জন্য নতুন ও জটিল সমস্যা সৃষ্টি করেছে।

ইয়েমেন যুদ্ধের জন্য তিনি আমেরিকার কঠোর সমালোচনা করে রুহানি বলেন, সেখানে প্রতিদিন যে বর্বরতা চালানো হচ্ছে আমেরিকা তার সঙ্গী। পাশাপাশি তিনি মহান ফিলিস্তিনি জাতির কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, এই জাতিকে অপমান-অপদস্ত করে ধীরে ধীরে নিঃশেষ করা হচ্ছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি সমর্থনের জন্যও ইরানি প্রেসিডেন্ট আমেরিকাকে দায়ী করেন। তিনি বলেন, ওয়াশিংটনের এসব নীতি মধ্যপ্রাচ্যে অনেক সংকট তৈরি করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে- বাণিজ্য, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যদেশ এমনকি মিত্রদেশগুলোকেও অপমান করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাব বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মতামত কলামে তিনি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বের হয়ে যাওয়ার কথা তুলে ধরেন।

এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন হুমকি মোকাবলায় তার সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একইসঙ্গে তিনি বলেছেন, মার্কিন চাপের মুখে দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার প্রশাসন প্রয়োজনীয় সবকিছুই করবে।

রুহানি আমেরিকার কর্মকর্তাদের হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, তারা প্রথমে দাবি করেছিল যে, তারা ইরানের তেল বিক্রি প্রথম দফায়ই শূণ্যের কোঠায় নামিয়ে আনবে। এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা বলছেন, এ প্রক্রিয়া সফল করতে আরো দুই থেকে তিন মাস সময় লাগবে। তিনি বলেন, “আমরা তাদেরকে বলতে চাই যে, ইরানের তেল বিক্রি বিষয়ে আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আপনারা তেল বিক্রি শূণ্যের কোঠায় তো নামিয়ে আনতে পারবেনই না এমনকি তেল বিক্রির মাত্রাও কমাতে সক্ষম হবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *