পাথেয় রিপোর্ট : তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পর টেস্টে নেমেছে টাইগাররা। অাজ ৩ নভেম্বর ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে দু’দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় অভিষেক ঘটছে আরিফুল হক ও নাজমুল ইসলামের। সাথে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটেছে সিলেট স্টেডিয়ামের। অভিষেকের পালা শেষ হয়নি। সবচেয়ে দারুণ অভিষেকটা বুঝি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। পঞ্চ পাণ্ডবের এ একজন প্রথমবারের মতো বাংলাদেশের টেষ্ট নেতৃত্ব দিচ্ছেন। এ হিসেবে তাঁরও একরকম অভিষেকই। সবকিছু মিলিয়ে এক পেসার ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে সাদা পোশাকে অভিষেক হয়ে গেল স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। নাজমুলের অভিষেক অনেকটা অনুমিত থাকলেও আরিফুলের অভিষেকটা বেশ চমক। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন দাস এবং ইমরুল কায়েস। একাদশে নেই মুস্তাফিজুর রহমান। একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন আবু জায়েদ চৌধুরী। আরও দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
এই ম্যাচের মধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক ঘটল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। এই ম্যাচের মধ্যে দিয়ে টেস্ট অভিষেক হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে এই মাঠে আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হলেও সাদা পোশাকের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সিলেট দেশের ৮ম টেস্ট ভেন্যু এবং বিশ্বের মধ্যে ১১৬তম। অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে টস হয়েছে বিশেষ কয়েনে। টসের সময় বিশেষ স্মারকও উপহার দেওয়া হয় দুই দলের অধিনায়ককে। সাকিব-তামিম ছাড়া গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্লুমফন্টেইন টেস্টেও মাঠে নেমেছিল বাংলাদেশ দল।
প্রসঙ্গত, বাংলাদেশের কাছে সর্বশেষ চার টেস্টেই হেরেছে জিম্বাবুয়ে। এই সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। শক্তির বিচারে টেস্টেও বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে। বাংলাদেশের দুই মহাতারকা সাকিব তামিমকে ছাড়াও এ সিরিজে শক্তিশালী বাংলাদেশ। তাই বাঙালী ক্রিকেট ভক্তরা আশা করতেই পারে টেস্ট দুটি জয়ের। ক্যাপ্টেন হিসিবে মাহমুদুল্লাহর চাওয়াটাই থাকবে সবচেয়ে বেশী। ভেন্যু হিসেবে সিলেটেও ইতিহাসের পাতায় নাম লেখাবে। দেখা যাক। সময় কি বলে!
বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম ও আবু জায়েদ।


