পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জর্ডানের ঐতিহ্যবাহী নগরী পেত্রায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে বরে জানা যায়। নগরীর মাডাবা এলাকায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। বন্যার পানির তোড়ে তাদের গাড়ি ভেসে যায়। হেলিকপ্টারে করে তাদের অনুসন্ধান অভিযান চলছে। আর নগরী থেকে প্রায় চার হাজার পর্যটককেও সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পেত্রায় কোথাও কোথাও বন্যার পানি ১৩ ফুট উঁচুতে উঠছে। শনিবার সেখানে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েক সপ্তাহ ধরে জর্ডানে ভারী বৃষ্টি হচ্ছে।
মাত্র দুই সপ্তাহ আগে জর্ডানের ডে সির কাছে আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়েছিল একটি স্কুল বাস। স্কুল বাস সমুদ্রে পড়ে ১৮ শিক্ষার্থী নিহত ও ৩৫ জন গুরুতর আহত হয়েছিলেন বলে জানা যায়। টানা বৃষ্টির কারণে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী এবং সাতজন স্টাফ ছিলেন। তারা জারা মাইন এলাকার দিকে যাচ্ছিলেন। এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার পানিতে বাসটি পানিতে ভেসে গেলে বেশ কয়েকজন প্রাণ হারায়। উদ্ধার অভিযান চলছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, কয়েকদিন ধরে জর্ডানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। বাসটি আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইজরাইলের সামরিক সূত্রে জানানো হয়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা একাধিক হেলিকাপ্টার পাঠিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে কাজ করছে সেনা সদস্যরা। দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আল সাহারা সরকারী টেলিভিশনকে বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হতাহতের ঘটনায় জর্ডানের রাজা আবদুল্লাহ তাঁর বাহরাইন সফর বাতিল করেছেন।
এর আগে একটি সংবাদে জানা যায়, ইসরায়েল সীমান্তবর্তী বাকুরা ও গুমার অঞ্চল দুটি আর ইজারা দেবে না জর্ডান। তাই ১৯৯৪ সালের জর্ডানিয়ান-ইসরায়েল শান্তিচুক্তি নবায়ন করবে না দেশটি। চুক্তিটি অনুসারে, ইসরায়েলের কাছে ২৫ বছরের জন্য ভূমি দুটি ইজারা দেয় দেশটি। চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের অক্টোবরে। টুইট বার্তায় জর্ডানের বাদশাহ বলেন, বাকুরা ও গুমার সবসময় আমাদের অগ্রাধিকারের শীর্ষে ছিল, তাই অঞ্চল দুটি ইজারা দেয়ার চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই ভূমি দুটি জর্ডানের এবং জর্ডানিয়ানরাই ব্যবহার করবে।


