আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাপা

আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাপা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে জাতীয় পার্টি। দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। দলটির শীর্ষ নেতারা বলছেন, প্রাথমিকভাবে ১০০ আসনের একটি তালিকা দিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে দর-কষাকষি শুরু করবে জাপা। দলটির দায়িত্বশীল নেতারা আশা করছেন, আওয়ামী লীগের সঙ্গে ‘সম্মানজনক’ রফা হবে।

এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।’ ‘আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।’

জি এম কাদের বলেন, ‘আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।’ কোন প্রতীক নিয়ে নির্বাচন করবেন? জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *