মিছিল-মহড়া বন্ধে ইসির ব্যবস্থা

মিছিল-মহড়া বন্ধে ইসির ব্যবস্থা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচন উপলক্ষে প্রত্যেক প্রার্থীই তার দল ও নিজের প্রচারণায় নানা ঘটনা ঘটনা। এবার সে বিষয়টা একটা নিয়মাধীন প্রক্রিয়াতে নিয়ে অাসার ব্যবস্থা করছেন ইসি। তফসিল আচরণবিধি প্রতিপালনের দিকে জোর নির্দেশ নির্বাচন কমিশনের।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল আচরণবিধি প্রতিপালনে নির্বাহী হাকিম ও আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে অংশ নিতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মিছিল, শোভাযাত্রা ও মহড়া বন্ধের ব্যবস্থাও নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

১২ নভেম্বর সোমবার আচরণবিধি প্রতিপালনে ব্যবস্থা নিতে উপজেলা একজন করে নির্বাহী হাকিম নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। সেই সঙ্গে ‘তফসিল ঘোষণার পর প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তির মিছিল-শোডাউন আচরণবিধি লঙ্ঘন’ উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে এ সংক্রান্ত চিঠি দিচ্ছে ইসি।

ইসির নির্বাচন কমিশন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের ফরম সংগ্রহকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মিছিল-শোভাযাত্রার বিষয়টি নজরে এসেছে কমিশনের। দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে চলছে মহড়া। মাইকে প্রচারণাসহ নানা রকম কর্মকাণ্ড করে অাসছে প্রার্থীর লোকেরা। এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট প্রকাশ পর্যন্ত আচরণবিধি প্রতিপালনের বিষয়ে নজর দেবে কমিশন।

আচরণবিধিতে বলা হয়েছে কোনো বাস, ট্রাক, মোটরসাইকেল, নৌযান, ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহ মিছিল কিংবা কোনোরূপ মহড়া করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল-মহড়া করা যাবে না। জনগণের চলাচল বিঘ্ন করে এমন কোনো সড়কে জনসভা বা পথ সভা করা যাবে না। তবে প্রতীক পেয়ে বিধি মেনে প্রচারণার সুযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *