ভারতে বাড়ছে মুসলিম হেনস্তা, হতাশ না হওয়ার আহ্বান

ভারতে বাড়ছে মুসলিম হেনস্তা, হতাশ না হওয়ার আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (দেওবন্দ): ভারতে রাষ্ট্রীয়ভাবে যে বিভেদের সঙ্কট জড়িয়ে আছে৷ মত ও পথগত যেসব পার্থক্য ধীরে ধীরে আরো ঘনীভূত হচ্ছে। এ অবস্থা কাটিয়ে ঐকমত্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেছেন রাবেতা কমিটির সেক্রেটারী ডক্টর আবিদ ইকবাল৷ তিনি বলেন, ভারতে ইসলামী মাদরাসা থেকে শুরু করে সবক্ষেত্রেই মুসলমানদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে এর প্রতিকার সামাজিক এবং রাষ্ট্রীয় নেতা ও বৌদ্ধদের সহযোগিতা এবং আমাদের ঐক্যের মাধ্যমেই সম্ভব। এই ফেতনা নিরসনে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।

১২ নভেম্বর এসব সমস্যার কথা উল্লেখ করে প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা বলেন ডক্টর আবিদ।

ডক্টর আবিদ আরও বলেন, বর্তমানে ভারত একটি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রকে অসুস্থ বলা চলে। চারদিক থেকেই মুসলমানদের হেনস্তা করা হচ্ছে কিন্তু মুসলমানদের হতাশ হলে চলবে না। এখন প্রয়োজন আমাদের ঐক্যের। আমাদের মত-পথের মতানৈক্যকে দূর করতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা নেই।

নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের অধিকার সংরক্ষণে উকিল,আইনজীবিদের দ্বারস্থ হতে হবে বারবার। প্রশাসনের কাছে গিয়ে নিজেদের আওয়াজকে উচ্চকিত করতে হবে৷ নিজেদের দায়িত্ব পালন করে হককে আদায় করে নেয়াই এই সময়ের সবচেয়ে বেশী প্রয়োজন।

সময়ের দাবি বুঝতে পারলেই সঙ্কট নিরসন হবে বলে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের এই পরিস্থিতি ও সঙ্কট থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন ‘খোদাভীতি’। আল্লাহকে ভুলে গিয়ে এসব থেকে নিস্কৃতি পাবার কোন রাস্তা নেই। আমাদের ভেতর দ্বীনের ভালোবাসা বাড়াতে হবে৷ কুরআন, হাদীসের আলোকে নিজের জীবনকে আলোকিত করতে হবে৷ আর সময়ের দাবি অনুযায়ী সর্বস্তরের শিক্ষাতেই পারঙ্গম হতে হবে।

ডক্টর ইকবাল বলেন, ইসলাম যেভাবে একজন মুসলিমকে ধৈর্যের সাথে দৃঢ়পদে থাকা ও পরস্পরে ভালোবাসা, শান্তি এবং নিরাপত্তার কথা বলেছে পৃথিবীর অন্যকোন ধর্মে তা বলা হয়নি। জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের যে অনন্য শিক্ষা ও উদাহরণ ইসলামে আছে তা অন্য কোন মতাদর্শে নেই।
তিনি বলেন, ইসলাম অন্য সব ধর্মের সাথেই সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মে অন্য ধর্মালম্বীর সাথে সবসময় ভালো আচরণে কথা বলা হয়েছে। আরো বলা হয়েছে, ইসলামী সমাজে বিধর্মীরা সবসময় নিরাপদ। তাদের ধর্মকর্ম পালনে কোন প্রকার বাধা দেয় না ইসলাম। অপর ধর্ম ও ভিন্ন মাযহাবের লোকদের প্রতি ভালোবাসা প্রদর্শন ইসলাম ও মুসলমানদের সহজাত ধর্ম।

তিনি আক্ষেপ করে বলেন, এরপরও আজ ইসলামের বিরুদ্ধে নানা বিরূপ মন্তব্য করা হচ্ছে। ইসলামকে অপমান করা হচ্ছে। এমন নয় যে, ইসলামের বিধিনিষেধ পরিবর্তন হয়ে গেছে বা তা আর অক্ষুণ্ন নেই। আসলে মূলকথা হলো আমরা তা মানছি না। রাসূল সা.এর সুন্নত ছেড়ে দিয়েছে৷ কুরআনের পথ ছেড়ে দূরে চলে এসেছি এবং নিজেদের ভেতর মতপার্থক্যের দোহাই দিয়ে নানা দলে বিভক্ত হয়ে পড়েছি। তাই এ পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে এবং শত্রুদের প্রোপাগান্ডাকে প্রতিহত করতে হলে আমাদের এক হতে হবে। ঐকমত্য এখন সময়ের প্রধান দাবি।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, দিল্লি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *