আজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

আজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি শিক্ষাবর্ষ ২০১৮-এর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ ১৮ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে। প্রথম দিন উভয়স্তরে ইংরেজি বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

চলতি শিক্ষাবর্ষ ২০১৮-এর প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেছেন ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে অংশগ্রহণ করেছেন এক লাখ ৬৬ হাজার ৮১৪ জন ছাত্র এবং ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন। প্রাথমিক সমাপনীতে তিন হাজার ৬৩ ও ইবতেদায়িতে ২৩১ জনসহ মোট তিন হাজার ২৯৪ বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে।

প্রাথমিক সমাপনীর সূচি:

১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।

ইবতেদায়ি সমাপনীর সূচি:

১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।

ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।

প্রতিটি পরীক্ষার মোট সময় আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *