সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৪৩ জন নিহত

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৪৩ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন এ বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হওয়ার সাথে আহত হয়েছেন আরো অনেকে। খবর এএফপি’র।

১৭ নভেম্বর শনিবার সিরিরায় পূর্বাঞ্চলীয় আবু হুসন নামের একটি গ্রামে এই হামলা চালায় মার্কিনীরা।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান আব্দুর রহমান বলেন, হামলায় নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন।

তবে নিহতদের মধ্যে পুরুষেরা আইএস সদস্য কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি, তিনি জানান। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মার্কিন বিমান হামলার ব্যাপারে নিশ্চিত করেছে।

এর দু্দিন আগে দেইর আয জোরের হাজিন শহরের উপকণ্ঠে অবস্থিত আলবু বাদরান গ্রামে কয়েকটি আবাসিক ভবনে মার্কিন জোটের বিমান হামলায় একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হওয়ার পর আবারো তাদের হামলায় নিহত ৪৩ জন হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *