পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজেকে নিহত সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী বলে দাবি করছেন এক নারী। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে আর ফিরে আসেননি সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি। পরবর্তীতে তাকে পূর্বপরিকল্পিত হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সৌদি আরব। তার মৃত্যুর এতদিন পর এবার এক নারী নিজেকে সেই খাশোগির স্ত্রী বলে দাবি করেছেন।
খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্রে ধর্মীয় রীতি অনুসারেই সে মিসরীয় নারীকে সৌদি বিয়ে করেছিলিন সাংবাদিক জামাল খাশোগি। তবে খাশোগির পরিবার এ সম্পর্কে জানতে কোনো তথ্য জানাতে পারেনি। এ বিয়ের বিষয়ে কথা বলতে অস্বীকার জানিয়েছে খাশোগির পরিবার।
এদিকে এক সাক্ষাৎকারে ওই নারী বলেন, একজন মুসলিম নারী হিসেবে আমি নিজের পূর্ণ অধিকার ও স্বীকৃতির দাবিতেই খাশোগির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে এসেছি। খাশোগি আমাকে বিবাহ করেছিলেন এবং আমি তার স্ত্রী।
নিরাপত্তার কথা ভেবে নিজের নামের আদ্যাক্ষর ও শেষাংশ প্রকাশ করতে রাজি হয়েছেন ওই মিসরীয় নারী। এবং প্রকাশ ও করেছেন যা হচ্ছে, এইচ. এবং আতার। এক্ষেত্রে তাদের এ বিয়েতে সাক্ষী হিসেবে থাকা খাশোগির দীর্ঘ সময়ের এক সঙ্গীও এই নারীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে তিনিও নিজের নাম প্রকাশ করেননি।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। তার বাগদত্তা ছিলেন খাদিজা সেনগিজ। এ বিষয়ে খাশোগির তুর্কি বাগদত্তা খাদিজা সেনগিজের কাছে বিভিন্ন গণমাধ্যম প্রশ্ন রাখলে তিনি বলেছেন, এ বিয়ে নিয়ে তিনি কিছু জানেন না। মিসরীয় ওই নারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার সুনাম নষ্ট করতেই এমনটা করা হচ্ছে বলে মনে করেন খাদিজা।


