পাথেয় টোয়েন্টিফোর ডটকম (নিজস্ব প্রতিবেদক) : নির্বাচনী ডামাডোলে অনেক কিছুই রদবদল হচ্ছে। সময় যতো কাছে আসছে ততই নানা কর্মসূচির চরিত্র বদল হচ্ছে। বিশ্ব ইজতেমা নিয়েও শুরু হয়েছে সময় পেছানোর বিষয়ে আলোচনা। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিগ হলো বিপিএল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) হঠাৎ করেই পিছিয়ে গেছে। ৩০ নভেম্বরের পরিবর্তে এখন লিগ শুরু হবে জাতীয় নির্বাচনের পর অর্থাৎ ২০১৯ সালে। জানুয়ারিতে লিগ শুরুর দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করতে ৭ ডিসেম্বর সভায় বসবে প্রফেশনাল লিগ কমিটি।
ঠিকঠাকই ছিল প্রিমিয়ার লিগের একাদশ আসরের ভেন্যু। কিন্তু চট্টগ্রাম আবাহনী তাদের নিজস্ব ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে প্রফেশনাল লিগ কমিটিকে। চট্টগ্রামের ফুটবলের প্রধান ভেন্যু হলেও তারা স্থানীয় জায়ান্টরা সেখানে প্রিমিয়ার লিগ খেলতে পারছে না ক্রিকেটের কারণে।
কারণ এখানে রোববার শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হচ্ছে সোমবার।
২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই দেশের প্রথম টেস্ট। যদিও টেস্ট এমএ আজিজ স্টেডিয়ামে নয়, হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু মাঠে ক্রিকেটের পিচ থেকে যাওয়ায় এবং স্থানীয় ফুটবল লিগের সিডিউল থাকায় এ স্টেডিয়ামে না খেলার সিদ্ধান্ত চট্টগ্রাম আবাহনীর। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে আগেই হোম ভেন্যু হিসেবে দেয়া হয়েছে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ও রহমতগঞ্জকে।
প্রিমিয়ার লিগের গেলরের তৃতীয় হওয়া দলটির দেয়া চিঠি নিয়ে রোববার আলোচনা হয়েছে প্রফেশনাল লিগ কমিটির সভায়। চট্টলার আকাশি-হলুদরা ভেন্যু হিসেবে চেয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এ সভায় ভেন্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, হবে পরের সভায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আভাস দিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামই হবে চট্টগ্রাম আবাহনীর ভেন্যু।
ভেন্যুর তালিকা থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম বাদ পড়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশপাশি খেলা হবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া, নীলফামারির শেখ কামাল, ফরিদপুরের শেখ জামাল, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি. নোয়াখালির শহীদ ভুলু ও সিলেট জেলা স্টেডিয়ামে।
প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) হঠাৎ করেই পিছিয়ে যাওয়ায় অনেক প্রশ্নের তৈরী হয়েছে। নির্বাচনকে সামনে রেখেই এমন হয়েছে বলে জানা গেছে। অনেক প্রশ্ন তুলেছে, মাশরাফি বিন মুর্তজাসহ অনেক জাত ক্রিকেটার নির্বাচনে অংশ নিচ্ছে- এসব কারণে বিপিএল পেছাচ্ছে। বোর্ড কর্তারা অবশ্য এমনটা বলছেন না।


