উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার দিল তিউনিসিয়া

উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার দিল তিউনিসিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার দিয়েছে তিউনিসিয়া। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার বিল পাস হয়েছে দেশটিতে।

দেশটির পার্লামেন্টে এ আইন পাস করা হয়েছে বলে জানা যায়। যদিও এর আগে ২০১৭ সালের আগস্টে ন্যাশনাল ওমেন’স ডে তে আইনটি অনুমোদন করার প্রস্তাবনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি। বিতর্কিত এই আইনে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার হলেও আইনটি কুরআনের একটি আয়াতের সঙ্গে সাংর্ঘষিক। আয়াতে বলা হয়েছে সম্পত্তিতে অধিকারের ক্ষেত্রে নারীদের ভাগের পরিমাণ পুরুষের অর্ধেক।

পাস হওয়া বিলে বলা হয়েছে, যদি কেউ এই আইন অনুসরণ না করে ইসলামিক আইন অনুসরণ করেন তবে তিনি তা করতে পারেন। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেন, তিউনিসিয়া একটি নাগরিক দেশ যা তিনটি উপাদানের উপর ভিত্তি করে আছে। তা হলো নাগরিকত্ব, জনগণের ইচ্ছা এবং আইনের সর্বোচ্চতা। তিনি আরও বলেন, সংবিধানে বলা হয়েছে, তিউনিসিয়ার পুরুষ-নারীর অধিকার ও কর্তব্য সমান। এছাড়া রাষ্ট্র নারীর অধিকার রক্ষাসহ তাদের সমর্থন ও উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

রয়টার্সের সূত্রে জানা যায়, কিছুদিন আগে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষদের সমান অধিকারের দাবিতে মিছিল করেছিল তিউনিসিয়ার নারীরা। দেশটির রাজধানী তুনিসের রাজপথে নেমে এসেছিল শত শত নারী। পুরুষদের সমান উত্তরাধিকারের বিষয়টি নিয়ে কথা বলা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয় আরব বিশ্বে। সেক্ষেত্রে তিউনিসিয়ার নারীদের বেশি অধিকার দেয়া হয়েছে। ২০১৭ সাল থেকে মুসলিম নারীদের অমুসলিমদের বিয়ে করার অধিকারও দেয়া হয়েছে দেশটিতে।

উল্লেখ্য, তিউনিসিয়া আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। দেশটির মধ্য দিয়ে অ্যাটলাস পর্বতমালা চলে গেছে এবং দেশটিকে উত্তরের উর্বর সমভূমি ও দক্ষিণের শুষ্ক, উষ্ণ মরুময় অঞ্চলে ভাগ করেছে। ধারণা করা হয় যে, তিউনিস নামটি বার্বার জাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ “শৈলান্তরীপ” অথবা “রাত কাটাবার স্থান”। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত তিউনিস দেশের রাজধানী ও বৃহত্তম শহর। আয়তনের দিক থেকে তিউনিসিয়া অন্যান্য উত্তর আফ্রিকান রাষ্ট্রগুলির তুলনায় খর্বাকৃতির। তিউনিসিয়া আফ্রিকার উত্তরতম দেশ। এর উত্তরে ও পূর্বে রয়েছে ভূমধ্যসাগর। এর পশ্চিমে আলজেরিয়া এবং দক্ষিণ-পূর্বে লিবিয়া। উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি দক্ষিণ তিউনিসিয়া থেকে শুরু হয়েছে। দেশটির ৪৫% জায়গা সাহারা মরুভূমিতে পড়েছে। সামরিক কৌশলগত অবস্থানের কারণে উত্তর আফ্রিকা নিয়ন্ত্রণে অভিলাষী বহু সভ্যতার সাথে তিউনিসিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে। এদের মধ্যে আছে ফিনিসীয় জাতি, কার্থেজীয় জাতি, রোমান জাতি, আরব জাতি এবং উসমানীয় তুর্কি জাতি।আরব বসন্তে জয় পেলেও এর নিরাপত্তা দুরবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *