সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পাথেয় রিপোর্ট : সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন এক ট্রাকের চালক ও অপরজন তার সহকারী। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার রাত সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে আহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মহন্তের ছেলে উজ্জ্বল মহন্ত (৩৫) ও যশোহর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।

এ ব্যাপারে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, রাত সোয়া ১টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি রডবাহী ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে রডবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *