ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোশারেফ হোসেন খোকন ‘নিখোঁজ’

ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোশারেফ হোসেন খোকন ‘নিখোঁজ’

পাথেয় রিপোর্ট : ঢাকা-৭ (লালবাগ ও চকবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোশারেফ হোসেন খোকন ‘নিখোঁজ’ হয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। খোকন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ছিলেন । আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি।

বুধবার সন্ধ্যায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন।

রিজভী বলেন, দুপুরে মনোনয়নপত্র দাখিল করে বাসার উদ্দেশ্যে রওনা হন মোশারেফ হোসেন খোকন। এর পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেয়ার পরও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সবার সামনে তাকে তুলে নিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-গোসাইরহাট-ডামুড্যা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিয়া নুর উদ্দিন অপু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে ভেদরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে রওয়ানা হলে পথিমধ্যে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এমনকি মিয়া নুর উদ্দিন অপুকে কার্যালয়ে ঢুকতেও দেয়া হয়নি। সন্ত্রাসীরা নির্বিচারে বিএনপি নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আওয়ামী লোকের লোকজন বিএনপি নেতাকর্মীদের নিকট থেকে ১৫টি মোটরসাইকেল ও কেড়ে নিয়ে যায় তারা। বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা এবং মোটরসাইকেল লুটের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাদের অসহায়ত্ব প্রকাশ করে। তারা বলে, ‘তাদের কিছুই করার নেই।’

এর আগে গত ২২ নভেম্বর যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুকে হোটেল থেকে ‘তুলে’ নেয়ার পর বুড়িগঙ্গা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *