পাথেয় রিপোার্ট : বাগেরহাটে মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ২৯ নভেম্বর বুধবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ বটতলা নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মোল্লাহাট সরোষপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩) ও রফিকুল ইসলাম দুলাল (৪৫)। তাদের বাড়ি মোল্লাহাটের সরোষপুর গ্রামে।
তাদের বাড়ি মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে। এরমধ্যে রফিকুল ইসলাম সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহারুল আলম সরসপুর দক্ষিনপাড়া জাতীয় করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই দুই শিক্ষক মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সদ্য সমাপ্ত পঞ্চম শ্রেণির পিএসসি পরীক্ষার খাতা দেখে মোটরসাইকেলে নিজ গ্রাম সরোষপুরে ফিরছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই শিক্ষক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল আহসান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।নিহতদের মৃতদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


