মুশফিকের চোটে কপাল খুললো লিটনের

মুশফিকের চোটে কপাল খুললো লিটনের

পাথেয় রিপোর্ট : মুশফিকের আঙুলের চোটে কপাল খুলেছে লিটনের। একেই ভাগ্য বলে কি না! ওয়াল্টন মধ্যাঞ্চলের হয়ে বিসিএলের ম্যাচ খেলতে তিনি ছিলেন বগুড়ায়। সেখান থেকে জাতীয় দলের জন্য জরুরি তলব। এই ডাকের অপেক্ষাতেই তো সব প্লেয়ারের। লিটন ও এর ব্যতিক্রম নন। তাই সকালেই ঢাকার বাসে উঠেছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু দ্বিতীয় টেস্টেও দলে এখন আছেন তিনিও।

হঠাৎ করে লিটনকে দলে নেওয়ার কারণ কাল অনুশীলনে পাওয়া মুশফিকুর রহিমের ডান হাতের বুড়ো আঙুলের চোট। মুঠোফোনে জানতে চাইলে বগুড়ায় বিসিএলের ম্যাচ দেখতে যাওয়া নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘মুশফিকের সম্ভাব্য বিকল্প হিসেবেই দলে নেওয়া হয়েছে লিটনকে। ও আজ সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

চোট পাওয়ার পর এক্স-রেতে মুশফিকের আঙুলের হাড়ে কোনো চিড় ধরা পড়েনি। তবে কাল রাতেও প্রচণ্ড ব্যথার কথা বলেছেন তিনি। মুশফিক জানিয়েছেন, ব্যথা কতটা কমে তার ওপরই নির্ভর করছে দ্বিতীয় টেস্টে তার খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *