যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাক ধ্বংসের নায়ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

৩০ নভেম্বর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। তার ছেলে জর্জ ওয়াকার বুশ এক বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় সিনিয়র বুশের মৃত্যুর খবর জানান।

তারা আরেক ছেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।

তিনি বলেন, জর্জ এইচ ডব্লিউ বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো ও আদর্শ বাবা।

জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে তার ছেলে জর্জ ডব্লিউ বুশ ২০০১ সাল থেকে দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

এ বছরের এপ্রিলে তার স্ত্রীর বারবারার মৃত্যুর এক সপ্তাহ পর হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পার্কিনসনস রোগে ভুগছিলেন।

১৯৬৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার আগে জর্জ এইচ ডব্লিউ বুশ টেক্সাসের একজন তেল ব্যবসায়ী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন বৈমানিকও ছিলেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে খ্যাতি পাওয়া জঙ্গিবিমানের পাইলট ও মার্কিন সিনেটরের ছেলে ছিলেন এইচডব্লিউ বুশ। ১৯৮০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে না পারলেও দুই মেয়াদে তিনি রোনাল্ড রিগ্যানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি ডেমোক্র্যাট প্রার্থী মাইকেল ডুকাকিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটনের কাছে পরাজিত হন এইচডব্লিউ বুশ। পারকিনসন রোগের আক্রান্ত হওয়ার পর তিনি নিভৃত জীবনযাপন করছিলেন।

১৮৩৬ সালের পর মার্কিন ইতিহাসে দায়িত্ব পালনরত ভাইস প্রেসিডেন্ট হিসেবে বুশই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিই একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট যার ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার আরেক ছেলে জেব বুশ ফ্লোরিডার সাবেক গভর্নর এবং ২০১৬ সালে রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী ছিলেন।

রুশ-মার্কিন শীতল যুদ্ধের শেষ সময়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন বুশ সিনিয়র। তার শাসনামলেই প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। ওই যুদ্ধে কুয়েত থেকে ইরাকি সেনাদের হটিয়ে দেয় মার্কিন সেনাবাহিনী, তবে তারা ইরাকে অভিযান চালায়নি। তার নির্দেশেই পানামা দখল করে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *