ভারত কোনো ধর্মশালা নয়, বাঙালিদের উদ্দেশে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, বাঙালিদের উদ্দেশে অমিত শাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত কোনো ধর্মশালা (লঙ্গরখানা) নয় মন্তব্য করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ভারত কোনো ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে এখানে অবৈধ ব্যক্তিরা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করবে।

৮ ডিসেম্বর শনিবার আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া বাঙালিদের উদ্দেশে এ মন্তব্য করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

দৈনিক জাগরণ মিডিয়া গ্রুপ আয়োজিত জাগরণ ফোরামে বক্তৃতা দেয়ার সময় অমিত শাহ বলেন, এই দেশ ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে যেকোনো লোক এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে।

বিজেপি সভাপতি বলেন, অবৈধ অভিবাসীরা ভারতের জন্য হুমকি। তিনি বলেন, এনআরসি দেশের মৌলিক সমস্যা সমাধানের একটি উপায়। এটা কীভাবে সম্ভব যে, কেউ চাইলেই এখানে এসে স্থায়ীভাবে থাকা শুরু করলো? দেশ এভাবে চলতে পারে না। যারা এদেশের নাগরিক কেবল তাদেরই এখানে থাকার অধিকার রয়েছে।

সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *