ইরানসহ ১২ দেশ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে : মাইক পম্পেও

ইরানসহ ১২ দেশ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে : মাইক পম্পেও

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরান, চীন ও রাশিয়াসহ ১২ দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ইরান, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরবে পদ্ধতিগতভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।

বিবৃতিতে পম্পেও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আরো কিছু দেশের সঙ্গে ইরানকেও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করলেন যখন ইরানের ধর্মীয় সংখ্যালঘুরা মুসলমানদের মতো সমান ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার ভোগ করছেন। সেইসঙ্গে ইরানের পার্লামেন্টে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষিত রয়েছে।

এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় অন্যান্য দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন যখন খোদ আমেরিকায় মুসলমানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার পদদলিত হওয়ার বহু উদাহরণ রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তৈরি করতে গিয়ে ভুল পদ্ধতি অনুসরণ, দ্বৈত নীতি গ্রহণ, নিরপেক্ষতা লঙ্ঘন ও ক্ষেত্রবিশেষ অতিরঞ্জন, আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি উপেক্ষা ইত্যাদি কারণে আমেরিকা ভুলে ভরা প্রতিবেদন তৈরি করে বলে বিশ্লেষকরা মনে করেন।

এদিকে কয়েকদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের কাছে তার দেশের একজন গুপ্তচরের সন্ধান চেয়েছেন। তিনি বলেছেন, ২০০৭ সালে হারিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের গুপ্তচর রবার্ট লেভিনসনকে যেন মুক্তি দেয় ইরান। ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১০ ডিসেম্বর, সোমবার এক টুইটে মাইক পম্পেও দাবি করেন, রবার্ট লেভিনসনকে ইরান সরকার অপহরণ করেছে। তাকে শিগগিরই মুক্তি দিতে হবে।

১০ বছর আগে ইরানের কিশ দ্বীপ থেকে নিখোঁজ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গুপ্তচর রবার্ট লেভিনসন। নিখোঁজ হওয়ার পর থেকে লেভিনসনকে নিয়ে ওয়াশিংটন-তেহরান টানাপড়েন অব্যাহত। মার্কিন চরকে বন্দি করার বিষয়টি উড়িয়ে দিলেও ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি লেভিনসনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে ইরানি রক্ষীদের হাতে ওই এফবিআই এজেন্টের বন্দি হওয়ার কথা বলা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, লেভিনসন সম্পর্কে কোনো তথ্য তেহরানের কাছে নেই।

ইরান, চীন ও রাশিয়াসহ ১২ দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ইরান, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরবে পদ্ধতিগতভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *