বুধবার সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা হচ্ছে না

বুধবার সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা হচ্ছে না

পাথেয় রিপোর্ট : বুধবার (১২ ডিসেম্বর) সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনি প্রচারণা শুরুর কথা থাকলেও আজ ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে জানা গিয়েছিল, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বুধবার (১২ ডিসেম্বর) সিলেট যাবেন। সিলেট পথসভার মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন ।

বুধবার হজরত শাহপরান (র) ও শাহজালালের (র) মাজার এবং মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচার শুরু হবে। সিলেটে তিনটি পথসভায় ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেবেন ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না। কর্নেল (অব) অলি আহমেদসহ ২০-দলীয় জোট নেতাদেরও এতে যোগ দেওয়ার কথা রয়েছিল।

বুধবার ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা না হবার ব্যাপারে রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জনসভার সব ধরনের প্রস্তুতি ছিল। তবে ওই স্থানে বুধবার কোনও জনসভা হবে না।

তিনি বলেন, জনসভা হবে না। তবে সিলেট থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু হবে। এই প্রচারণার নেতৃত্ব দেবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগকালে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন নেতারা।

তবে জানা গিয়েছে, বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার মধ্যে ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসবেন। এরপর তারা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *