ইকরায় হারুন আবু দাহাবের কেরাত ক্লাস অনুষ্ঠিত

ইকরায় হারুন আবু দাহাবের কেরাত ক্লাস অনুষ্ঠিত

আবদুস সালাম ● মিশরের আল আজহার ইউনিভারসিটির সিনিয়র প্রফেসর শায়খ সায়্যিদ হারুন আবু দাহাব শনিবার জামিয়া ইকরা বাংলাদেশে ইলমুল কেরাতের বিশেষ দরস প্রদান করেন। আরটিভির কেরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে তিনি বাংলাদেশে আগমন করেছেন। জামিয়া ইকরার রঈসুল জামিয়া শায়খ মাওলানা আরীফ উদ্দীন মারুফের বিশেষ দাওয়াতে তিনি ইকরায় আসেন। তার উপস্থিতিতেই এই দারস অনুষ্ঠিত হয়।

মশকসহ ইলমুল কেরাতের নানা দিক নিয়ে তিন ঘণ্টাব্যাপী আলোচনা করেন দশ কেরাতের উপর পারদর্শী এই কারী। বিশেষ দরসে উপস্থিত ছিলেন হাফেজ কারি আব্দুর রাযযাক, হাফেয হেদায়েতুল্লাহ, হাফেয শামসুল আরেফীন, হাফেয ফাহীম, হাফেয আলী রেযা, হাফেয মাওলানা শফিকুল ইসলামসহ ঢাকার আন্তর্জাতিক হুফফাজগণ।

প্রসঙ্গত, জামিআ ইকরা বাংলাদেশের রইস, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও মুফাসসির মাওলানা আরীফ উদ্দীন মারুফ বিশ্বের সব খ্যাতিমান হাফেজ ও মুফাসসিরদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। বিশ্বের যেকোনো রাষ্ট্রে তিনিও সফরে গেলে তারা সাক্ষাতে ছুটে আসেন্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *