শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা রাখার দাবি জানিয়েছেন সেতুমন্ত্রী

শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা রাখার দাবি জানিয়েছেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ● আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা রাখার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আট ঘণ্টা শ্রমের দাবিতে এই মে দিবস। এ জন্য শ্রমিকরা রক্ত দিয়েছিল আমেরিকার শিকাগো শহরে। আজকে যারা মালিক, তাদের অধীনে যারা শ্রমিক আছে তাদের কর্মঘন্টা যেন আট ঘণ্টা বেঁধে দেয়া হয়। যদি তা না হয়, এ মে দিবস করে লাভ কী?’

সোমবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *