নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ জামিআ ইকরায় হাদীসে মুসালসালাতের দারস দেবেন বলে জানা গেছে।
জামিআ ইকরা বাংলাদেশের রইস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, ইনশাআল্লাহ আগামী ১৩ মে শনিবার বাদ মাগরীব জামিআ ইকরা মিলনায়তনে এ দারস শুরু হবে। তাকমীল ও তাখাসসুস সমাপনকারী যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ দারসে অংশগ্রহণ করতে পারবে।
মাদরাসা কর্তৃপক্ষ সবাইকে এ দারসে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, প্রতিবছরই কওমি মাদরাসার শিক্ষা সিলেবাসের শেষের দিকে হাদীসে মুসালসালাতের এই দারস অনুষ্ঠিত হয়ে থাকে। শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দারস প্রদান করেন।
প্রয়োজনে ০১৭১৫-৮১০৬৫৩,০১৭৪৭-০৩২৫৩৬- এই মুঠোফোনে যোগাযোগ করে নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।


