মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগ স্থগিত

মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগ স্থগিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলেও আমীরুল হিন্দ জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা কারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরীর নির্দেশে পদত্যাগ পত্র স্থগিত করা হয়েছে।

জমিয়তে উলামা হিন্দের অফিস সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জমিয়তে উলামা হিন্দের মজলিসে আমেলায় এব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। মজলিসে আমেলা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সাইয়্যিদ মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদের দায়িত্ব যথাযথ পালন করবেন বলে জানা যায়।

প্রসঙ্গত, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী তাঁর সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করে জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা কারী সাইয়্যিদ মুহাম্মদ উসমান মানসুরপুরী বারবারে একটি চিঠি লিখেছেন।

চিঠিতে মাওলানা মাহমুদ আসাদ মাদানী জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যানের উদ্দেশ্য লিখেছেন, ‘যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনার নিকট আমি আমার অক্ষমতা প্রকাশ করছি। আমার বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা থাকার কারণে আমি আমার সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করছি।’

এ ব্যাপারে এই চিঠির সত্যতা যাচাই করার জন্য পাথেয় টোয়েন্টিফোর—এর পক্ষ থেকে ভারতের বেশ কয়েকজন জমিয়তের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা পরিপূর্ণভাবে এর সত্যতা জানান নি। তবে এ বিষয়ে উর্দু কয়েকটা গণমাধ্যমের সংবাদ পাওয়া গেছে।

ভারতে অনলাইন পত্রিকা ‘সদায়ে হক নিউজ’ এর সূত্রে জানা যায়, মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর পদত্যাগের সংবাদটি সত্য। ‘সদায়ে হক নিউজ’ মাওলানা মাদানীর সাথে তাঁর পদত্যাগের বিষয়টি সত্য কিনা সরাসরি জানতে চাইলে, তিনি এর সত্যায়ন করে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ইস্তফা বিষয়ক চিঠিটির সংবাদটি সত্য। তাদের পক্ষ থেকে তার পদত্যাগ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, চিঠিতে যা রয়েছে এটাই সর্বশেষ ব্যাখ্যা, এর বাহিরে কিছুই বলার নেই।’

উল্লেখ্য, ২০০১ সালে মাওলানা মাহমুদ আস’আদ মাদানী হিন্দ জমিয়তের জেনারেল সেক্রেটারী নির্বাচিত হন। পরবর্তী সমস্ত কাউন্সিলে তিনি পুনঃপুনঃ নির্বাচিত হয়ে আসছেন।

মাওলানা মাহমুদ মাদানী আজ নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব মুসলিমের একজন ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই তাঁর এই পদত্যাগ গোটা মুসলিম বিশ্বকে শঙ্কিত করে তুলেছে। বিশেষত দক্ষিন এশিয়ার হিন্দু-মুসলিম সবাই ৭ ফেব্রুয়ারী জমিয়তের মজলিসে আমেলার বৈঠকের দিকে তাকিয়ে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *