পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তৃণমূল : দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তৃণমূল : দিলীপ ঘোষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ত্রিপুরার রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তৃণমূল সরকার। দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, কাঁথিতে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে শাসক দল তৃণমূল। নৈতিক পরাজয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। রাজনৈতিকভাবে বিজেপিকে ভয় পেয়েই শারীরিক শক্তি প্রয়োগ করছে তৃণমূল।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুধবার (৩০ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জনসভা এসব কথা বলেন ত্রিপুরার রাজ্যের বিজেপি।

পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীনদের অভিযোগ, বিজেপি তাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। অন্যদিকে অমিত শাহ’র সভাতে আসা বিজেপি কর্মীদের কয়েকটি বাইক ও বাস তৃণমূল কর্মীরা ভাংচুর করে জ্বালিয়ে দেয় বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি।

সন্ধ্যার পর থেকে রণক্ষেত্রে রূপ নেয় মেদিনিপুরের কাঁথি বাইপাস ও সংলগ্ন এলাকা। রাত পর্যন্ত যত্রতত্র ভাঙচুর করা বাস, পোড়া বাইক পড়ে থাকতে দেখা যায়। নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স- র্যাফ ও কমব্যাট ফোর্স।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, দলের সর্বভারতীয় সভাপতির সব সভাতেই প্রচুর মানুষের ভিড় হচ্ছে। লোকসভা ভোটে লড়াই বিজেপি বনাম তৃণমূল। এই অবস্থায় রাজনৈতিরভাবে না পেরে হামলা চালিয়ে বিরোধীদের ভয় পাওয়ানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *