বিহার জমিয়ত সভাপতি মাওলানা কাসেমের ইন্তেকালে শীর্ষ আলেমদের শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম (দেওবন্দ) : জমিয়তে উলামা হিন্দ ভারতের বিহার রাজ্যের সভাপতি, জামিআ মদীনা, সুবালপুর, পাটনা মাদরাসার মুহতামিম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা মাওলানা কাসেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞান করেছেন ভারত-বাংলাদেশসহ পৃথিবীর বিখ্যাত বেশ কজন আলেম। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিহার জমিয়ত সভাপতি মাওলানা কাসেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী বলেন, মাওলানা কাসেম ইসলাম এবং ইলমে দ্বীনের প্রচার ও বিকাশে যে অবদান রেখেছেন তা অতুলনীয়। তিনি একজন প্রখ্যাত আলেমেদ্বীন ছিলেন। ভারতবর্ষে তিনি আলেম হিসেবেই প্রসিদ্ধ লাভ করেছিলেন। তার ইন্তেকালে আমরা একজন বিজ্ঞআলেমকে হারিয়েছি।
ভারতের ডেইলি হামারা সমাজে প্রকাশিত খবরে জানা যায়, দারুল উলূম দেওবন্দের মুহতামিম বলেন, মাওলানা কাসেম মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা ছিলেন। মাদানী পরিবারের সাথে তাঁর সখ্যতা অনেক বেশি ছিল। আমি মরহুমের আত্মার মাগফিরাত ও দারাজাত বুলন্দির দোয়া করছি৷
মাওলানা কাসেমের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে জমিয়তে উলামা হিন্দের জেনারেলের সেক্রেটারি, জমিয়ত ইয়ুথ ক্লাবের প্রধান মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, মাওলানা কাসেম ইসলাম ধর্মের একজন বিজ্ঞপণ্ডিত ছিলেন। জীবদ্দশায় ইসলামী অঙ্গনে যে কীর্তি রেখে গিয়েছেন তা ইতিহাসে সমোজ্জ্বল হয়ে থাকবে। তিনি একজন সমাজসেবকও ছিলেন। ভারতের বিহার রাজ্যের জমিয়তে উলামা হিন্দের সভাপতি ছিলেন তিনি। জমিয়তের সকল কর্যক্রমে তিনি উপস্থিত থাকতেন। বিহার রাজ্যে জমিয়তের প্রচার-প্রসারে তিনি সবসময় পোরয়াহীন হয়ে থাকতেন। জমিয়তে উলামা হিন্দ কখনো তাঁর এসব কৃতিত্ব ভুলবে না।
জমিয়তে উলামা হিন্দ উত্তর প্রদেশের সভাপতি মাওলানা মতিনুল হক উসামা মাওলানা কাসেমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, মাওলানা কাসেম ভারতের শীর্ষ আলেমেদ্বীন ছিলেন। দ্বীনের বিভিন্ন শাখায় তার অবদান ছিল অতুলনীয়। দ্বীনি ও তালিমী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাথেই সারাজীবন জড়িত ছিলেন। সদালাপী হওয়ায় সব ধরনের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি সুদক্ষ একজন সমাজ বিনির্মাতা ছিলেন। জমিয়তের প্লাটফর্মে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। আমি মাওলানা কাসেমের মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার, সন্তান সন্তুতি ও সংশ্লিষ্ট সব আত্মীয় স্বজনদের ধৈর্যের আহ্বান জানাই।
বাংলাদেশ জময়িতুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাঊদ বলেন, একজন অগ্রজ কাজের মানুষকে বিশ্ব হারালো। আমরা তারআত্মার মাগফেরাত কামনা করছি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, জমিয়তে উলামা হিন্দ ভারতের বিহার রাজ্যের সভাপতি মাওলানা কাসেম ২৯ জানুয়ারি মঙ্গলবার ইন্তেকাল করেছেন।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, উর্দু পত্রিকা
সম্পাদনা : মাসউদুল কাদির


