ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭, দগ্ধ ২৭

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭, দগ্ধ ২৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও ২৭ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ খবর দিয়েছে।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের একটি আবাসিক এলাকার ওই আটতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, ভবনের আটতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর তা সাততলায় ছড়িয়ে পড়ে। এতে সাতজন নিহত হন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

দগ্ধ ২৭ জনের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *