জাতীয় বেফাকের পুরস্কার বিতরণী ৯ মার্চ
জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণী ৯ মার্চ
পাথেয় রিপোর্ট : আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হচ্ছে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের মজলিশে শুরা কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে শুরা কমিটি।
মাওলানা ইয়াহয়া মাহমুদ প্রতিষ্ঠিত রামপুরা দারুল উলূম আজমিয়া মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এ পরামর্শসভা অনুষ্ঠিত হয়।
সভায় বোর্ড কর্মকর্তাদের বেতনভাতা বৃদ্ধি ও বোর্ড অন্তর্ভুক্ত প্রতিটি মাদরাসার শিক্ষার গুণগতমানের প্রতি বিশেষ নজর দেয়ার জন্য শিক্ষক ও মোহতামিমগণকে নিয়ে আগামী সভায় একটি বিশেষ আলোচনা হবে বলেও জানা যায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দা. বা.।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলী, মুফতী ইয়াহইয়া মাহমুদ, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মুফতী তাজুল ইসলাম কাসেমী, মুফতী আবুল কাসেম, মাওলানা শরফুদ্দীন, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মুফতী জসীম উদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুল আলীম ফরিদী, মাওলানা শাহাদাত হোসাইন কাসেমী, মুফতী সাইফুল ইসলাম, মুফতী ফয়সাল উমর, মাওলানা আতিকুর রহমান মাসউদ, সাংবাদিক মাওলানা গোলাম কিবরিয়া পলাশ, মোঃ খালেদ হাসান, মাওলানা আব্দুল জলীল ত্বহা, মাওলানা ফোয়াদ মাহমুদ খান, মাওলানা সাঈদ হোসাইন প্রমুখ।
৯ মার্চ জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে রাজধানীর বারিধারাস্থ জামিয়া আশরাফিয়া মাদরাসা নুরের চালায়।
প্রসঙ্গত, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যাহ বাংলাদেশের অধীনে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে পবিত্র ওমরা হজ পালন করেন নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানিফিয়া বাঘিবাড়ির মেশকাত জামাতের শিক্ষার্থী মুরশিদুল ইসলাম। বোর্ডের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের হজ ও ওমরার পুরস্কার দিয়ে আমরা পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এ পুরস্কার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সামনে যারাই ভালো করবে তাদের ভাগ্যেও রয়েছে এ পুরস্কার। পবিত্র হজ ও ওমরাহ পালনের সুযোগ।
উল্লেখ্য, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যাহ বাংলাদেশের অধীনে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যারা প্রথম স্থান অধিকারকারীদের হজ ও ওমরাহ হজ-এর পুরস্কার দেয়া হয়। এ লক্ষ্যে নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানিফিয়া বাঘিবাড়ির মেশকাত জামাতের শিক্ষার্থী মুরশিদুল ইসলাম প্রথম স্থান অধিকার করে ওমরা পালন করে এসেছেন।


