কানাডায় জন্মদিনেই বাবার হাতে মেয়ে খুন!

কানাডায় জন্মদিনেই বাবার হাতে মেয়ে খুন!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডায় কিশোরী কন্যাকে খুনের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অভিযোগ বলে হয়েছে, নিজ জন্মদিনে ১১ বছর বয়সী মেয়েটি তার বাবার হাতে খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কানাডার ব্রাম্পটন শহরে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। জানা গেছে, খুন হওয়া মেয়েটির নাম রিয়া রাজকুমার। বাবার নাম রুপেশ রাজকুমার। রিয়ার বাবা ও মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। মায়ের কাছেই থাকতো মেয়েটি। জন্মদিনের আনন্দটুকু বাবার সঙ্গেও উপভোগ করতে চেয়েছিল মেয়েটি।

পুলিশ বলছে, জন্মদিনে বাবার হাতেই খুন হয়েছে রিয়া। বাবার ঘর থেকেই উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এই খুনের অভিযোগে রুপেশকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে।

সূত্র : ন্যাশনাল পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *