রাশেদ খান মেননকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রাশেদ খান মেননকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রাশেদ খান মেননকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

পাথেয় রিপোর্ট : যেকোনো মূল্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করে বলেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে কাদিয়ানিদের দোসর রাশেদ খান মেনন কুরআন-সুন্নাহর বিধান ও ইসলামী অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ আখ্যায়িত করে আল্লাহ ও তাঁর রাসুলকে অপমানিত করেছেন। আমি আশাবাদী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ-রাসুল এবং ইসলামকে অবমাননা করায় মেননকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। এধরনের বেয়াদব জাতীয় সংসদের সদস্য থাকতে পারে না। অবিলম্বে মেননের সংসদ সদস্য পদ বাতিল ও তাঁর বিচার করে ক্ষুব্ধ তৌহিদী জনতাকে শান্ত করবেন।

বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে তারা এসব কথা বলেন। পরে মিছিল বের করা হয় এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন কুশপুত্তলিকা দাহ করা হয়।

গত সোমবার জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামী অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ ও হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমদ শাহ শফিসহ আলেম সমাজকে কটাক্ষ করে রাশেদ খান মেননের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সমাবেশে সভাপতির ভাষণে দলের আমির মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেন,
৯৩ শতাংশ মুসলমানের প্রতিনিধিত্বশীল ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সরকারের সুসম্পর্কের মাধ্যমে দেশ উন্নতি-অগ্রগতির পথে এগিয়ে যাক, তা নাস্তিকগোষ্ঠী মেননগংরা সহ্য করতে পারছে না।

সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ফিরোজ আশরাফি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা আফম আকরাম প্রমুখ।

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, এ রকম জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছে। অবিলম্বে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে। স্বাধীনতার পর থেকে তাঁরা দেশে অরাজকতা সৃষ্টি করে আসছে। বঙ্গবন্ধুর হত্যার চেষ্টা তারাই করেছিল। বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। তার বিচার না হওয়ায় আজ তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে।

মাওলানা মুজীবুর রহমান হামিদী বলেন, রাশেদ খান মেনন কাদিয়ানীদের দালাল ও ইহুদিদের দোসর। ইসলামের দুশমনদের পৃষ্ঠপোষকতায় চলে তাঁর রাজনীতি। এজন্য ইসলাম ও আলেম-উলামাকে সে সহ্য করতে পারে না। মন্ত্রিত্ব হারিয়ে ক্ষোভে সরকারকে বেকায়দায় ফালানোর জন্য উন্মাদের প্রমাদ বকছে। অবিলম্বে তাঁর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করতে হবে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার না করলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।

মুফতি সুলতান মহিউদ্দীন বলেন, মেননের এ বক্তব্য কুরআন-হাদিস ও ওলামায়ে কেরামকে জঘন্যভাবে অপমান করা হয়েছে। তাঁর এ বক্তব্য মুরতাদ তাসলিমা নাসরিন ও লতিফ সিদ্দীকির বক্তব্যকেও হার মানিয়েছে। তাসলিমা নাসরিন যেমন বাংলাদেশে টিকে থাকতে পারেনি সেও টিকে থাকতে পারবে না। স্বঘোষিত এই নাস্তিক ৯৩ শতাংশ মুসলমানের বাংলাদেশের জন্য কলঙ্ক। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

মুফতি সুলতান মহিউদ্দীন বলেন, মেননের এ বক্তব্য কুরআন-হাদিস ও ওলামায়ে কেরামকে জঘন্যভাবে অপমান করা হয়েছে। তাঁর এ বক্তব্য মুরতাদ তাসলিমা নাসরিন ও লতিফ সিদ্দীকির বক্তব্যকেও হার মানিয়েছে। তাসলিমা নাসরিন যেমন বাংলাদেশে টিকে থাকতে পারেনি সেও টিকে থাকতে পারবে না। স্বঘোষিত এই নাস্তিক ৯৩ শতাংশ মুসলমানের বাংলাদেশের জন্য কলঙ্ক। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

ওয়ার্কার্স পার্টির পাল্টা সমাবেশ বৃহস্পতিবার
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- ঢাকা মহানগর কমিটি। কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপির বক্তব্যকে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে পার্টির পলিটব্যুরো, কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *